
আবাহনীর বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে দুই ম্যাচ নিষেধাজ্ঞা ও তিন ডিমেরিট পয়েন্টের শাস্তি পেয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। আর মোহামেডান সঙ্গে সঙ্গেই শাস্তির বিরুদ্ধে আপিলের ঘোষণা দেয়। তাতেই শাস্তি কমেছে হৃদয়ের।
বিকেএসপির ৩ নম্বর মাঠে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে আজ মোহামেডান অধিনায়ক হিসেবেই মাঠে নামলেন হৃদয়। অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৪২ ওভারে ২৪১ রানের লক্ষ্যে খেলছে মোহামেডান। সূত্র বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মোহামেডান দলের কয়েকজন তারকা ক্রিকেটার জাতীয় দলে থাকায় বিকল্প জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। কয়েকজন বদলি ক্রিকেটারও দলভুক্ত করে মোহামেডান। তবু একাদশে সাজাতে গিয়ে হিমশিম অবস্থার জোগাড় ছিল সুপার লিগের প্রথম ম্যাচে। সুপার লিগের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের কাছে রীতিমতো উড়ে গিয়েছে। বড় পরাজয়ে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে মোহামেডান।
হৃদয়ের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যে আবেদন করা হয়েছিল, লিগ ও টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে সেটা বিবেচনায় নেওয়া হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা মওকুফ করে তাঁকে খেলায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। টেকনিক্যাল কমিটির সূত্র জানিয়েছে, টেকনিক্যাল কমিটির সুপারিশের ভিত্তিতেই হৃদয়ের নিষেধাজ্ঞা আংশিক মওকুফ করা হয়েছে। ফলে আজই সুপার লিগে মোহামেডানের জার্সিতে মাঠে নেমে পড়েছেন এই তরুণ ক্রিকেটার।
হৃদয় এবারের ডিপিএলে অধিনায়ক হয়েছেন হঠাৎ করেই। গত মাসে মাঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। আপাতত ক্রিকেট থেকে তামিম বিশ্রামে থাকায় হৃদয়ের কাঁধে ওঠে মোহামেডানের নেতৃত্বভার। তবে ১২ এপ্রিল লিগ পর্বে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান হৃদয়। পরবর্তীতে আম্পায়ারিং নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিচিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
৩ ঘণ্টা আগে