দুর্দান্ত ঘূর্ণি জাদুতে রশিদ খান অনেক ম্যাচে একাই মোড় ঘুরিয়ে দিয়েছেন। কিন্তু চলতি আইপিএলে আফগান অলরাউন্ডার যেন নিজের ছায়া হয়ে রইলেন এখন পর্যন্ত। তাতে অবশ্য তাঁর দল গুজরাট টাইটানসের সমস্যা হয়নি। লিগ পর্বে শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট।
কোয়ালিফায়ারে যদি রশিদ ছন্দে ফেরেন, সেটাই দারুণ কিছু হবে গুজরাটের জন্য। এখন পর্যন্ত রশিদ কতটা বিবর্ণ পরিসংখ্যানই তা বলে—১৪ ম্যাচে খেলে শিকার ৯ উইকেট, ইকোনমি ৯.৪৭। সব মিলিয়ে ৫১ ওভার বল করেছেন, রান দিয়েছেন ৪৮৩। বোলিং গড় ৫৩.৬৬, স্ট্রাইকরেট ৩৪.০০।
চলতি আইপিএলে নিজেকে হারিয়ে খোঁজা রশিদ মাটির চেয়ে আকাশেই যেন বেশ উড়ছেন! গতকাল গ্রুপপর্বের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাটারদের ওপর তেমন প্রভাব ফেলতে পারেননি। চার ওভার বোলিং করে খরচ করেন ৪২ রান। উইকেট শিকার মাত্র ১টি। দিন শেষে আলোচনায় উঠে তাঁর ছক্কা হজমের পরিসংখ্যান।
চেন্নাইয়ের ব্যাটার ডেভন কনওয়ে ২টি ও ডেওয়াল্ড ব্রেভিস ১টি ছক্ক মেরেছেন রশিদের বলে। তাতে চলতি আইপিএলে আফগান তারকার ছক্কা হজমের সংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ। আইপিএলের এক মৌসুমে কোনো বোলারের যৌথভাবে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ সিরাজের। ভারতীয় পেসার ২০২২ আইপিএলে ৩১টি ছক্কা হজম করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
এই রেকর্ডের তালিকায় দুইয়ে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও যুজবেন্দ্র চাহাল। দুজনেই ৩০টি করে ছক্কা হজম করেন। তিন নম্বরে ২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে ২৯ ছক্কা হজম করা ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো।
তবে রশিদের আরও কয়েকটি ম্যাচ রয়েছে। তিক্ত রেকর্ডে রশিদ হয়তো এককভাবে শীর্ষেও চলে যেতে পারেন। মজার ব্যাপার হলো, রশিদ চারের চেয়েও বেশি হজম করেছেন ছক্কা। ২০২৫ আইপিএলে তাঁর বলে চার মরেছেন ব্যাটাররা ২৬টি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩১ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে