
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি করেছিল ১২৩ রান। ৯.৪ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে টাইগার্স। ঘটনা দিল্লি বুলসের ইনিংসের নবম ওভারে। বাংলা টাইগার্সের পেসার শানাকা প্রথম তিন বল ভালোই করলেন। প্রতি বলে ১ রান দিয়েছেন। অর্থাৎ তিন বলে দিয়েছেন ৩ রান।
ফিক্সিংয়ের গুঞ্জন তার পরের তিন বলে। এই তিন বলে দিয়েছেন ৩০ রান। এর মধ্যে দিয়েছেন ৪টি নো! তিনটি নো বলে হজম করেছেন তিনটি চারের বাউন্ডারি। অর্থাৎ চার নো বলে শানাকা দিয়েছেন ১৬ রান। আর শেষের তিন বৈধ ডেলিভারিতে একটি ছক্কা ও দুই চারে দিয়েছেন ১৪। সব মিলিয়ে এই ওভারে ১০টি বল করেছেন শানাকা। ৩০ রানের মধ্যে দিল্লির ব্যাটার নিখিল চৌধুরী নিয়েছেন ২৬ রান।
তার আগে গত ২২ নভেম্বর বিলালের নো বলের ধরন দেখে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। উইজডেন-টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচনা হয়েছিল সেই নো বল নিয়ে।
টি-টেন লিগে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স এ পর্যন্ত তিন ম্যাচে জয় পেয়েছে একটি। ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। চার ম্যাচে সব কটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ডেকান গ্লাডিয়েটর্স শীর্ষে ও স্যাম্প আর্মি আছে দুই নম্বরে।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৪২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে