আরব আমিরাতে বিশ্বকাপ বলে ফেবারিটদের তালিকার ধারেকাছেও ছিল না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সব ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে ট্রান্স-তাসমানিয়ান দুই প্রতিপক্ষ, যারা আবার একে অপরের শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালো করেই জানে।
দুই দলেই আছেন বিস্ফোরক কয়েকজন ব্যাটার। বোলিংয়েও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বেশ ভারসাম্যপূর্ণ দুই দল। তবে এদিক থেকে সম্ভাবনাটা একটু বেশিই হেলে কিউইদের দিকে। কারণ কেন উইলিয়ামসনের হাতে আছেন ট্রেন্ট বোল্টের মতো এক পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভুলে যাওয়ার মতো এক পারফরম্যান্স করেছেন বোল্ট। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। উইকেট পাননি বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠতে পারেন কিউই পেসার, যিনি আবার অজিদের উইকেট শিকার করতে একটু বেশিই পছন্দ করেন!
দুবাইয়ের পিচ খানিকটা ধীরগতির হওয়ায় উইকেট পেতে খানিকটা বেগ হতে হয় পেসারদের। এমন পিচেই গত বছর থেকে নয় ম্যাচে মাত্র ১৩.৫০ গড়ে ২০ উইকেট নিয়েছেন কিউই পেসার। ছিল দুটি মেডেন। আর অস্ট্রেলিয়া হলে তো কথাই নেই! অ্যারন ফিঞ্চদের বিপক্ষে বোল্টের পরিসংখ্যান বেশ আকর্ষণীয়। এখন পর্যন্ত যতগুলো দেশের বিপক্ষে খেলেছেন, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষেই বোল্টের উইকেট সংখ্যা সবচেয়ে বেশি, আট ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
ইংল্যান্ড ম্যাচ বাদে এবারের বিশ্বকাপের সব ম্যাচেই উইকেট পেয়েছেন বোল্ট। ছয় ম্যাচে তার উইকেটের সংখ্যা ১১। এবারের আসরে তিনিই একমাত্র পেসার, যাঁর ঝুলিতে আছে ১০-এর বেশি উইকেট। নিউজিল্যান্ডের জন্য যেমন মাথাব্যথার কারণ হতে পারেন ডেভিড ওয়ার্নার-ফিঞ্চ উদ্বোধনী জুটি, তেমনি ছাড় দিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামাতে ওস্তাদ বোল্ট!

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে