Ajker Patrika

‘ভারত বিশ্বকাপ জেতে, পাকিস্তান কেনিয়া-উগান্ডাকে হারিয়েই উদ্‌যাপন করে’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৮: ৩৩
‘ভারত বিশ্বকাপ জেতে, পাকিস্তান কেনিয়া-উগান্ডাকে হারিয়েই উদ্‌যাপন করে’
ভারতীয় ক্রিকেট ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন শেহজাদ। ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট এগিয়ে গেলেও ভিন্ন চিত্র পাকিস্তানে। দিন দিন যেন পিছিয়ে পড়ছে দেশটির ক্রিকেট। বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ এবং আইসিসি-এসিসির টুর্নামেন্টগুলোতে এর প্রভাব স্পষ্ট। এই অবস্থার জন্য নিজেদের ক্রিকেট কাঠামোকে দায়ী করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দাপুটে জয়ের পর নিজেদের দেশের ক্রিকেট ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন শেহজাদ। ভারতের শক্তিশালী কাঠামো ও ধারাবাহিকভাবে মানসম্পন্ন ক্রিকেটার তৈরির সক্ষমতার প্রশংসা করার বিপরীতে পাকিস্তান ক্রিকেটের দুরবস্থার জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি।

জিও নিউজের অনুষ্ঠানে শেহজাদ বলেন, ‘পাকিস্তানে অনেক প্রতিভা আছে। কিন্তু আমাদের সমস্যাটা ক্রিকেট ব্যবস্থায়। ভারতে প্রতিভার পাশাপাশি শক্তিশালী একটি কাঠামো আছে। সেই ব্যবস্থার কারণেই তারা নিয়মিত ভালো খেলোয়াড় তৈরি করতে পারছে।’

ভারতীয় দলে তুলনামূলক কম সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। অথচ সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন তিনি। কম সুযোগ পাওয়া ইশান কিষানও বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন। এসব ক্রিকেটারই ভারতের উন্নত ক্রিকেট কাঠামোর বড় প্রমাণ বলে মনে করেন শেহজাদ। একই সঙ্গে ফাইনালে অভিষেক শর্মার ইনিংসের প্রশংসা করেছেন তিনি।

শেহজাদ বলেন, ‘অনেক চাপের মধ্যে থেকেও অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান করেছে। বড় ম্যাচে এভাবেই খেলতে হয়। সঞ্জু স্যামসন প্রায়ই দলের বাইরে থাকেন, সে খুব বেশি সুযোগ পায় না। এমন একজন খেলোয়াড়ই বিশ্বকাপে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হলো। ইশান কিষানও ভারতের হয়ে খুব কম খেলে। ভারতীয় ক্রিকেটের কাঠামোই এমন যে–এমন দুর্দান্ত সব খেলোয়াড়দের বাইরে রাখা হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে তারা আবার দলে আসে।’

পাকিস্তানের ক্রিকেটারদের মানসিকতা নিয়ে কটাক্ষ করে শেহজাদ বলেন, ‘আমরা অনেক সময় জিম্বাবুয়ে, উগান্ডা বা কেনিয়ার মতো দলকে হারিয়ে উদযাপন করি। কিন্তু ভারত বড় দলের বিপক্ষে বড় ম্যাচ ও বড় সিরিজ খেলেই নিজেদের শক্তি প্রমাণ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত