বিশ্বকাপে ফাইনাল খেলা বা শিরোপা জেতায় অস্ট্রেলিয়া দলের কোনো জুড়ি নেই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে স্বাগতিক আফ্রিকাকে হারিয়ে রেকর্ড ছয়বার শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। দলীয় রেকর্ডের সাথে ব্যক্তিগত রেকর্ডেও নাম লিখিয়েছে অজিরা।
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পাঁচটি আইসিসি শিরোপা জেতা ক্রিকেটার এখন মেগ ল্যানিং। ২০১৪,২০১৮, ২০২০,২০২৩-এই চারটি টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে ল্যানিংয়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার মেয়েরা।
পাঁচটি শিরোপা জিতে ল্যানিং ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে। অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন পন্টিং। পন্টিং এর নেতৃত্বে ২০০৩ ও ২০০৭ সালে টানা দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬,২০০৯ সালে টানা দুটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে শিরোপা জেতায় তৃতীয় স্থানে আছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার মাহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত প্রথম ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনিরা।
নারী-পুরুষ মিলে শিরোপা অর্জনেও অস্ট্রেলিয়ার ধারে কাছে নেই কোনো দল। ক্রিকেট ইতিহাসে রেকর্ড ২১ বার আইসিসি শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে