এক ম্যাচ হেরেই এখন বিশ্বকাপে টিকে থাকা নিয়ে ভাবতে হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডকে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। এরপর আফগানিস্তানকেও হারিয়ে সেমিফাইনালের পথটা পরিষ্কার করে রেখেছে পাকিস্তান।
সেমিতে পাকিস্তানের সঙ্গী কে হবে—সেই সমীকরণ মেলানোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে যারা হারবে, তাদের সেমিফাইনাল-স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বিরাট কোহলিকে অবশ্য কথা বলতে হয়েছে অন্য একটি স্পর্শকাতর বিষয় নিয়ে। পাকিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর অনেক ভারতীয় সমর্থকের আক্রমণের কেন্দ্রে ছিলেন মোহাম্মদ শামি। তাঁর ধর্মীয় পরিচয় নিয়েও আক্রমণ করেছেন ভারতীয় ক্রিকেটের অনেক সমর্থক। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কুৎসা রটনাকারীকে ‘মেরুদণ্ডহীন’ উল্লেখ করে কোহলি বলেন, ‘একদল মেরুদণ্ডহীন মানুষ কী বলল তাতে আমাদের কিছু আসে-যায় না। সামনে এসে কিছু বলার ক্ষমতা নেই ওদের। কোনো মানুষের মানসিকতা এর চেয়ে আর নিচে নামতে পারে না। মানুষ সব থেকে খারাপ যদি কিছু করতে পারে, সেটি ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা।’
বাইরে কী সমালোচনা হচ্ছে, তা নিয়ে ভাবছেন না জানিয়ে কোহলি আরও বলেছেন, ‘দল হিসেবে আমাদের কী করা উচিত এবং কোন জায়গায় আরও ভালো করা উচিত, তা আমরা জানি। কেউ যদি ভাবে, ভারত একটা ম্যাচেও হারতে পারে না, সেটা তাঁর ব্যাপার। বাইরের মানুষ কী ভাবছে, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আগেও বলেছি, মানুষ জানে না, মাঠে নেমে আসলে ঠিক কী কাজ করতে হয়। আমরাও সেটা জোর গলায় মানুষকে জানাতে রাজি নই।’
পাকিস্তান ম্যাচে একটি উইকেটও নিতে পারেননি ভারতের বোলাররা। এরপরও অবশ্য বোলারদের ওপর আস্থা হারাতে চান না কোহলি, ‘এমন না যে প্রতি ম্যাচেই আপনি ভালো করবেন। এই বোলাররাই অনেক দিন ধরে আমাদের জন্য পারফর্ম করে আসছে। তাদের ওপর আমাদের আস্থা আছে।’
ভারতের কাছে হারলে কিউইদের বিশ্বকাপ-ভাগ্যও সুতোয় ঝুলতে থাকবে। ম্যাচের আগে কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট অবশ্য ভারত ম্যাচের নায়ক শাহিন শাহ আফ্রিদির কাছ থেকেই অনুপ্রেরণা নিতে চাইলেন, ‘আগের ম্যাচে শাহিন যেভাবে বল করেছে, বাঁহাতি বোলার হিসেবে তা দেখা দারুণ ব্যাপার ছিল। আশা করি, শাহিন যেমনটা করেছে, আমিও তেমনটা করে দেখাতে পারব।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে