
বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হবেন ফখর জামান, সেটা এর রকম অবধারিতই ছিল। কেবল দেখার ছিল—ঠিক কত ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসে এই তারকা ব্যাটারের ওপর। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। লাহোর কালান্দার্সের এই ক্রিকেটারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, রোববার গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ধারা ২.১৪ ভঙ্গ করে লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ফখরকে এই শাস্তি দেওয়া হয়েছে।
লো স্কোরিং ম্যাচে গতকাল লাহোরকে ৪ উইকেটে হারিয়েছে করাচি। ৩ বল হাতে রেখে লাহোরের করা ১২৮ রান টপকে যায় তারা। করাচির ইনিংসের শেষ ওভারের শুরুতে সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়। শাহিন শাহ আফ্রিদি ও ফখরের হাত ঘুরে যাওয়ার পর অনফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি বোলার হারিস রউফের কাছ থেকে বল নিয়ে পরীক্ষা করেন। পরবর্তীতে তিনি সহ-আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তাঁদের সন্দেহ ছিল বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, করাচি কিংসকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং ব্যাটার খুশদিল শাহ ও আজম খান নতুন বল বেছে নেওয়ার সুযোগ পান। এই ৫ রানই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান, যা পেনাল্টির পর ৯-এ নেমে আসে। এরপর আব্বাস আফ্রিদি টানা একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে মাত্র দুই বলেই জয় নিশ্চিত করেন।
যদিও কেন পেনাল্টি করা হয়েছিল, সে বিষয়ে জানেন না বলেই মন্তব্য করেছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পেনাল্টি কেন দেওয়া হলো, সেটা পরিষ্কার নয়। আম্পায়াররা কী বলেন, সেটা দেখা যাবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে