
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরিবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
এই তালিকার একজন ইরফান শুক্কুর। মেহেদীকে গরীবের সাকিব আল হাসান বলা যায় কি না সেটা জানতে চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ। শুক্কুর লিখেছেন, ‘শেখ মেহেদী হাসান কে কি গরিবের সাকিব আল হাসান বলা যাবে? আমার হিসেবে দেশের সক্রিয় ক্রিকেটারদের মধ্যে দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের দিক থেকে মেহেদী একটু করে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করা যায়।’
শুক্কুরের এই পোস্টের কমেন্টের ঘরে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মন্তব্যই করেছেন ভক্তরা। বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে এবারের বিপিএলে মেহেদী নিজের কাজটা করে যাচ্ছেন দারুণভাবেই। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম। ফ্র্যাঞ্চাইজিটিকে ফাইনালে তুলতে বড় অবদান মেহেদীর। প্লে অফের মতো গতকালও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হারের শঙ্কা জেগেছিল চট্টগ্রাম শিবিরে। শেষ দিকে ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে দল জেতান মেহেদী। এর আগে বল হাতে নেন ২ উইকেট। দল জিতিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
এখন পর্যন্ত ৯ ইনিংসে ১৪৪.১৬ স্ট্রাইকরেটে ১৭৩ রান করেছেন মেহেদী। বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৬.৭২ রান। পাশাপাশি নেতৃত্বে তাঁর কৌশলগত সিদ্ধান্তে মুগ্ধ ভক্তরা। বোলিং পরিবর্তন কিংবা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলছেন। সব মিলিয়ে এবারের বিপিএলে ভালোই প্রশংসা কুড়াচ্ছেন মেহেদী। তবে তাঁকে গরীবের সাকিব আল হাসান বলা ঠিক না বলে মনে করেন চট্টগ্রামের পরামর্শক টিম ডিরেক্টর এবং সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।
সুমন বলেন, ‘না, ‘গরিব’ কথাটা বলাটা উচিত না। আমার মনে হয় মেহেদীকে কারো সঙ্গে তুলনা করা উচিত না। শেখ মেহেদী শেখ মেহেদী, সাকিব আল হাসান সাকিব আল হাসান। মেহেদী মেহেদীর জায়গা থেকে যেটা করছেন আমরা মনে হয় সেটাতেই সন্তুষ্ট।’
মেহেদীর প্রশংসায় সুমন বলেন, ‘অসাধারণ! খুব ভালো করছে। বিশেষ করে বোলিং পরিবর্তনগুলো অসাধারণ। কখন কাকে ব্যবহার করতে হয়, যখন দ্বিতীয় পরিকল্পনায় যেতে হয় সেটাও খুব ভালোভাবে কার্যকর করেছে। সে দলটাকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে বড় জিনিস হলো যখন চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখেছে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
২৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩২ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে