
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি ভালো লাগেনি তামিম ইকবালের কাছে। সিদ্ধান্ত পরিবর্তন হলে বিসিবি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষয়ে মুখ না খোলার পরামর্শ দিলেন তামিম।
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু চায় সংস্থাটি। বিষয়টি আগেই জেনেছে সবাই। গতকাল আলোচিত বিষয়টি নিয়ে আরও একদফা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুলবুল। বিসিবির দাবি আইসিসি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন তিনি। নিজেদের পক্ষে যুক্তি দেখিয়ে আইসিসিকে আরও একটি চিঠি দেওয়ার কথা জানান বুলবুল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাওয়া না-যাওয়া প্রসঙ্গে আগে বিসিবিকে শক্ত অবস্থান নেওয়া উচিত বলে মনে করেন তামিম। আজ সিটি ক্লাব মাঠে জিয়া আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ওই আলোচনাগুলো (আইসিসির সঙ্গে আলোচনা) সম্পন্ন করার পর একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন, তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেটা এখন হয়ে গেছে। এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যদি অন্য রকম হয় (ভারতে বিশ্বকাপ খেলা), তখন প্রথমে যা বলেছিলেন, সেটার উত্তর কী দেবেন? এটা ঠিক না। এই কারণে আমার কাছে মনে হয়, আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার পর জানান।’
বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে বলছেন তামিম, ‘যখন আমরা গিয়েছি (ভারত), তখন তো এ রকম পরিস্থিতি আসে নাই আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না, আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্য রকম হয়েছে। আমি যেটা বললাম, যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই। তারপরেও আমি বলব, পৃথিবীতে অনেক কিছু আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, এভাবে যদি সমাধান হয়, সবচেয়ে ভালো হয়।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে