
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
২০২৪-২৫ বিপিএলে শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। এখন শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে সূত্র বলেছে, ‘তিনি ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিশ্চিত করেছেন যে ভালো টাকা পাওয়া যাবে। টুর্নামেন্টের সময় ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন। এ কারণে তার এই লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।’
বিপিএলের নতুন মৌসুম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। পিটিআইয়ের বরাত দিয়ে সেই সূত্র বলেছে, ‘সত্যি হচ্ছে যে শাহিন নিজেকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা না করতে অনুরোধ করেছেন। যত দিন না চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে তত দিন পর্যন্ত না খেলানোর অনুরোধ শাহিনের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বলে শাহিন জানিয়েছেন। এরপরই ঘরের মাঠে শুরু চ্যাম্পিয়নস ট্রফি।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে