সচিত্র সেনানায়েকের জন্য এ যেন ‘শনির দশা’। ম্যাচ পাতানোর ঘটনায় পড়েছেন ভ্রমণ নিষেধাজ্ঞায়। আরও বড় শাস্তি পেতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার।
২০২০ সালে প্রথমবার শুরু হয় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। টুর্নামেন্টের প্রথম মৌসুমে দুই ক্রিকেটারকে ফোন করে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সেনানায়েকে। তিন বছর পেরিয়ে গেলেও শাস্তি পেয়েছেন তিনি। ২০২০-এর এলপিএলে কী ঘটেছে, তা তদন্ত করতে তাঁর (সেনানায়েকে) পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আদালত পূর্ণ তদন্ত করতে সেনানায়েকেকে তিন মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন। আদালতের এক কর্মকর্তা কলম্বোতে সাংবাদিকদের বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা ১৬ অক্টোবর পর্যন্ত থাকবে। যেহেতু মামলা কলম্বো ম্যাজিস্ট্রেটে উঠবে।’
রায়ে আরও বড় শাস্তি পেতে পারেন সেনানায়েকে। সর্বোচ্চ ১০ বছরের জেল অথবা ৩ লাখ ১৭ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি ৩ কোটি ৪৮ লাখ টাকা) জরিমানা গুনতে হতে পারে। এমনকি দুই শাস্তিই পেতে পারেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।
২০১২ থেকে ২০১৬ পর্যন্ত চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সেনানায়েকে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৭৪ ম্যাচ। যার মধ্যে খেলেছেন ১ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৮ উইকেট। ওয়ানডে ইকোনমিতে ৪.৭৬ ও টি-টোয়েন্টিতে ইকোনমি ৬.৭৭। ২০১৪ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—শ্রীলঙ্কার দুই শিরোপা জয়ে দলে ছিলেন সেনানায়েকে।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে