
ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে ১৬ রানে হেরে যায় স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে চাইলে আজ জিততেই হবে বাংলাদেশকে। এমন সমীকরণে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরেছেন লিটন কুমার দাস। আগে ফিল্ডিং করবে তাঁর দল।
সিরিজে টিকে থাকার মিশনে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। ফেরানো হয়েছে জাকের আলী অনিককে। কোনো পরিবর্তন আসেনি ওয়েস্ট ইন্ডিজ একাদশে। প্রথম টি-টোয়েন্টির জয়ী একাদশ নিয়েই নেমেছে সফরকারী দল।
২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ কিছুর অপেক্ষায় ছিল লিটনরা। কিন্তু শুরুটাই ভালো হয়নি তাঁদের। ওয়েস্ট ইন্ডিজের করা ১৬৫ রানের জবাবে ১৪৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। সে ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, শামিম পাটোয়ারি, সোহানরা। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে লড়াই চালিয়ে যান তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। এ দুজনের লড়াকু ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে জেগেছিল জয়ের স্বপ্ন। যদিও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। নিশ্চিতভাবেই আজ তেমন কিছুর পুনরাবৃত্তি চাইবে না তারা।
দুই দলের একাদশ:
ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, আলিক আথানাজ, শাই হোপ (অধিনায়ক),রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খ্যারি পিয়ের, জেডন সিলস।
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২২ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে