হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওয়েসলি মাধেভেরে ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৯৩ রান করে জিম্বাবুয়ে। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৯৪ রান।
জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মারুমানি ও মাধেভেরে। পঞ্চম ওভারেই দলের রান পঞ্চাশ ছাড়ায়। তাসকিন আহমেদের করা ইনিংসের চতুর্থ ওভারেই মাধেভেরে মারেন পাঁচটি চার। এই জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২০ বলে ১৭ রান করা মারুমানিকে দলীয় ৬৩ রানের সময় বোল্ড করেন সাইফউদ্দিন।
দ্বিতীয় উইকেট জুটিতে চাকাভা ও মাধেভেরে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। দুজনই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। এই দুই জনের ব্যাট থেকেও আসে পঞ্চাশ রানের জুটি। ২২ বলে ৪৮ রান করা চাকাভা ফেরেন দারুণ এক ক্যাচে। ১২তম ওভারে সৌম্য সরকারের করা প্রথম বলটি উড়িয়ে মারেন চাকাভা। বাউন্ডারি সীমনার কাছে মোহাম্মদ নাঈম ক্যাচ ধরেও ভারসাম্য হারিয়ে সীমানা পার হয়ে যাচ্ছিলেন। কিন্তু সীমানা অতিক্রম করার আগেই তিনি বল ছুড়ে দেন শামীম পাটোয়ারী দিকে। শামীমের ক্যাচে ভাঙে ৫৯ রানের জুটি। একই ওভারে অধিনায়ক সিকান্দার রাজাকেও(০) বোল্ড করেন সৌম্য।
অন্যপ্রান্তে ৩১ বলে ফিফটি তুলে নেন মাধেভেরে। তবে তাকে আর বেশিদূর এগোতে দেন সাকিব আল হাসান। ৩৬ বলে ৫৪ রান করে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন মাধেভেরে। ১৪৬ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষ দিকে রায়ান বার্লের ১৫ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে