
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে না খেলায় ভারতীয় দল না খেলায় শিখর ধাওয়ানের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন শহীদ আফ্রিদি। ভারতের সাবেক ক্রিকেটারের ওপর আবারও কথার তোপ দাগলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।
লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে দুই দফায় ম্যাচ বাতিল করে ভারত। যে কয়েকজন ক্রিকেটারের নেতৃত্বে তারা ম্যাচ বয়কট করেছিল ধাওয়ান তাঁদের মধ্যে অন্যতম। স্বাভাবিকভাবেই ম্যাচ বাতিলের জন্য সবার আগে পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষোভের অনলে পুড়তে হয়েছে ধাওয়ানকে।
ধাওয়ানের নাম মুখে না এনে সামা টিভিকে আফ্রিদি বলেন, ‘আমি সব সময় বলেছি যে ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত। এটা সব সময় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। ইংল্যান্ডে, মানুষ ডব্লিউসিএলের ম্যাচ দেখার জন্য টিকিট কিনেছিল। আর খেলোয়াড়রা অনুশীলন করেছিল। তারপর হঠাৎ তুমি ম্যাচ বয়কট করলে। তোমার ভাবনাটা কী ছিল? আমি বুঝতে পারছি না।’
আফ্রিদির মতে, ম্যাচ বয়কটের পেছনে বাজে কোনো উদ্দেশ্য ছিল ধাওয়ানের, ‘যদি আমি খেলোয়াড়দের নাম বলি, তাহলে তারা বিতর্কে জড়িয়ে পড়বে। অধিনায়কও তাকে বলেছিলেন, “যদি তুমি খেলতে না চাও, তাহলে খেলো না। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করো না।” এই খেলোয়াড় একটি গোপন উদ্দেশ্য নিয়ে এসেছিল। সেই কারণেই সে অসৎ।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে