টেনিসের পর এবার ক্রিকেট দুনিয়ায় পা রাখলেন সানিয়া মির্জা। ৪ মার্চ থেকে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া নারীদের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতের কিংবদন্তি এই টেনিস তারকা।
সানিয়ার মেন্টর হওয়ার তথ্য আজ নিশ্চিত করেছে আরসিবি। আরসিবি তাদের টুইটারে লিখেছে, ‘ভারতে নারীদের খেলার অগ্রদূত মাঠের ভেতরে ও বাইরে একজন বিজয়ী যে সবসময়, খেলোয়াড় জীবনে সাহসী ভূমিকা পালন করে আসছেন, সেই সানিয়া মির্জাকে আরসিবি নারী ক্রিকেট দলের মেন্টর হিসেবে স্বাগতম জানাতে পেরে আমরা গর্বিত।’
মেন্টর হয়ে কাজ করতে পেরে অনেক রোমা রোমাঞ্চিত বলে জানান ৩৬ বছর বয়সী টেনিস তারকা সানিয়া মির্জা। আরসিবি টিভিকে তিনি বলেন, ‘আমি নবীন মেয়েদের বিশ্বাস করিয়ে দিতে চাই যে, খেলা তাদের জীবনের বিভিন্ন পছন্দের মধ্যে প্রথম হতে পারে। আমি পরবর্তী প্রজন্মকে বিশ্বাস করিয়ে দিতে চাই, যত প্রতিকূলতাই সামনে আসুক তোমরা লক্ষ্য অর্জন করতে পারবেই।’ মূলত মেন্টর হিসেবে আরসিবির মেয়েদের মানসিক চাপ সামলানোর কাজ করবেন সানিয়া। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট এটিপি দুবাই ওপেন খেলা শেষ করেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
নিলাম থেকে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, ডেন ভ্যান নেইকার্ক, রিচা ঘোষদের নিয়ে তারকা সমৃদ্ধ দলই গড়েছে আরসিবি। ৫ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন্স আইপিএল শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে