
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হারার কারণে একটু বেশিই তোপের মুখে পড়েছে বাংলাদেশ। সফরকারীদের ২৪৭ রান তাড়া করতে পারেনি স্বাগতিকেরা; অলআউট হয়েছে ২২১ রানে। ব্যাটিং ব্যর্থতার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে দেখা গেল এই পেসারকে।
প্রথম ওয়ানডে হেরে খাদের কিনারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ হাতছাড়া করবে মেহেদী হাসান মিরাজের দল। বাঁচা-মরার ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলে গেছেন শরীফুল। তাঁর বিশ্বাস—নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে পরের দুই ম্যাচ জিতে ট্রফি রেখে দিতে পারবে বাংলাদেশ।
শরীফুল বলেন, ‘মাত্র একটা ম্যাচ গেছে, এখনো দুইটা ম্যাচ আছে। আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা সিরিজে ফিরতে পারব ইনশা আল্লাহ। প্রথম ম্যাচে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেরা ক্রিকেট খেলতে পারলে আমরা ইনশা আল্লাহ সিরিজে ফিরতে পারব এবং সিরিজ জিতব ইনশা আল্লাহ।’
বোলারদের কল্যাণে নিউজিল্যান্ড ২৪৭ রানে আটকে গেলেও ব্যাটারদের ব্যর্থতায় জেতা হয়নি বাংলাদেশের। এ জন্য আক্ষেপ হচ্ছে কি না, জানতে চাইলে শরীফুল বলেন, ‘না, আসলে আক্ষেপের কিছু নেই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটারদেরও খারাপ লাগে। আমরা আরও একটু ভালো বোলিং করতাম হয়তো ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো। আশা করব যে পরের ম্যাচে ব্যাটাররা খুব ভালো করবে। আমাদের সহযোগিতা করবে। আমরাও তাদের সহযোগিতা করব। দলগতভাবে আমরা ম্যাচ জিতব। ক্রিকেট খেলায় এমন দিন আসবেই। একটা বিভাগ ভালো করলে অন্য বিভাগ খারাপ করে। আমরা আশাবাদী যে পরবর্তী ম্যাচে ইনশা আল্লাহ ভালো করব।’
প্রথম ওয়ানডেতে শুরুতে একাদশ না থাকলেও মোস্তাফিজুর রহমানের চোটের কারণে একাদশে জায়গা পান শরীফুল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন টস হবে, টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলল যে, আমি খেলব। আমি বলছিলাম ড্রেসিংরুমে রিশাদকে, রিশাদ বলল এটা রিজিক, মানে তোমার রিজিকে আছে। আমি ওভাবে প্রস্তুতি নিয়েছি। রানআপ, ওয়ার্মআপও করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছিল। তাই খেলতে পেরেছি।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে