অধিনায়কত্বের বিষয়ে তিন দিন আগে নিজের অভিমত জানিয়েছিলেন তামিম ইকবাল। নিজেদের প্রথম ম্যাচেই জয় পাওয়ার পর ফরচুন বরিশালের অধিনায়ক জানিয়েছিলেন, অধিনায়কত্ব খুব বেশি উপভোগ করি না। দায়িত্বে বহু ঝামেলা থাকে। আমি চাই ওয়ার্মআপ শেষ হবে, আরামসে বসে থাকব।
তামিমের মতো একই সুরে কথা বলেছেন ইমরুল কায়েসও। বিপিএলের সবচেয়ে সফল দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ইমরুলের নেতৃত্বেই শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাঁকে সরিয়ে নেতৃত্বের ভার দিয়েছে লিটন দাসকে। কাঁধ থেকে দায়িত্ব সরে যাওয়ার বিষয়ে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘একটু রিলাক্সড লাগে। কারণ অধিনায়ক থাকলে অনেক কিছু পরিকল্পনা থাকে। অনেক দায়িত্ব থাকে। অধিনায়ক না থাকলে বিষয়টা অনুভব করতে হয় না। কিন্তু আমার এখনো ওই অনুভূতিটা আছে। তবে আমার কাছে মনে হয় দলের জন্য চেষ্টা করি।’
এখন ব্যাটিংটা বেশি উপভোগ করছেন বলে জানিয়েছেন ইমরুল। গতকাল শেষ ওভারে ৪ বলে ১৬ রান নিয়ে নায়ক ম্যাথিউ ফোর্ড হলেও কুমিল্লার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সাবেক অধিনায়কই। ম্যাচ শেষে ৫২ রান করা ব্যাটার বলেছেন, ‘শেষ ম্যাচ (প্রথম ম্যাচ) জিততে পারিনি, আজ (গতকাল) জিততে পেরেছি। জেতার ম্যাচে রান করতে পারলে অবশ্যই ভালো লাগে। এই মুহূর্তে আমার ব্যাটিংটাও ভালো হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার। এখন আর রানের লক্ষ্যে নিয়ে ব্যাটিংয়ে নামি না। শুধু উপভোগ করি। খেলার চেষ্টা করি। যে কয়দিন ক্রিকেট খেলতে পারি আরকি। আর ভালো না খেললে তো কেউ নেবে না। তাই খেলতে হবে।’
সাবেক অধিনায়ক ফর্মে থাকলেও কুমিল্লার বর্তমান নেতা ছন্দে নেই। দুই ম্যাচেই দুই অঙ্কের রান পেলেও লিটনের সর্বোচ্চ রান ১৪। সেটিও আবার টি-টোয়েন্টির ব্যাটিং সুলভ নয়। তবে দলের অধিনায়কের রান নিয়ে চিন্তা করছেন না ইমরুল। সতীর্থ খুব শিগগিরই রানে ফিরবে এমনটা বলেছেন তিনি, ‘লিটন অফ ফর্মে নাই। সে ভালো টাচে আছে। হয়তো বড় ইনিংস খেলতে পারছে না। আমার কাছে মনে হয় সে খুব শিগগিরই রানে ফিরবে। সে অনেক ভালো খেলোয়াড়। শীর্ষ পর্যায়ের ক্রিকেটার। তার শুধু একটা ইনিংস প্রয়োজন। একটা ইনিংস ভালো খেলতে পারলে দেখবেন সে ধারাবাহিক ছন্দে থাকবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে