
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
১২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন রিশাদ। যার মধ্যে একটিতে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন। গত বছর পিএসএল অভিষেকে ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট। সেই পিএসএলে একই দল লাহোর কালান্দার্সে খেলেছিলেন শাহিন শাহ আফ্রিদি ও রিশাদ। পিএসএল অভিষেকে কাঁপিয়ে দেওয়া রিশাদ এরপর বিগ ব্যাশেও দুর্দান্ত খেলেছেন।
মিরপুরে আজ যখন সংবাদ সম্মেলনে এসেছেন শাহিন শাহ আফ্রিদি, তখন প্রশ্ন করা হয়েছে রিশাদকে নিয়েও। পিএসএল খেলায় রিশাদ সম্পর্কে পাকিস্তানি ব্যাটারদের ভালো জানাশোনা আছে বলে জানিয়েছেন শাহিন। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, ব্যাটাররা তাকে খুব ভালো করেই জানে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে।’
মিরপুরের ‘ধানখেতের উইকেট’ নিয়ে সমালোচনা হয় হরহামেশাই। গত বছর মিরপুরে স্পিনবান্ধব উইকেট বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ঘায়েল করেছিল বাংলাদেশ। এক ম্যাচে পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিল উইন্ডিজ। ক্যারিবীয় অলরাউন্ডার আকিল হোসেনও ব্যঙ্গ করেছিলেন মিরপুরের উইকেট নিয়ে।
স্পিন-বোলিং লাইনআপে লেগস্পিনার আবরার আহমেদের সঙ্গে চায়নাম্যান বোলার ফয়সাল আকরাম আছেন। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মাজ সাদাকাতও দারুণ কার্যকর হতে পারেন। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বোলিং আক্রমণ কেমন হবে—এই প্রশ্নের উত্তরে শাহিন বলেন, ‘আমি খুশি হতাম যদি ১৫ জনকেই খেলানো যেত। কিন্তু ১১ জনই খেলবে। দলের ও পিচের চাহিদা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আজ আমাদের আরেকটি সেশন বাকি আছে। এরপর আমরা চূড়ান্ত একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’
৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরে থাকতে হবে। মিরপুরে আগামীকাল পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার প্রথম পর্ব। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক হবে বলে জানিয়েছেন শাহিন। ১৩ ও ১৫ মার্চ মিরপুরে অন্য দুই ওয়ানডে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
১ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগে