ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হয়েছেন আসিফ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করায় এমন শাস্তি পেয়েছেন আফ্রিদি।
অনুচ্ছেদ ২.৪. ১০ ও অনুচ্ছেদ ২.৪. ৪-পিসিবির দুর্নীতিবিরোধী এই দুটি ধারা ভেঙেছেন আফ্রিদি। ২.৪. ১০ ধারা অনুযায়ী পাকিস্তানি এই বাঁহাতি স্পিনারকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে অনুরোধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা ইচ্ছাকৃতভাবে কাউকে ২.৪ ধারার নীতিমালা ভাঙতে সহায়তা করা-পিসিবির ২.৪. ১০ ধারা অনুযায়ী পাকিস্তানি এই বাঁহাতি স্পিনারকে দেওয়া হয়েছে দুই বছরের নিষেধাজ্ঞা। আর ২.৪. ৪ ধারায় আগেই ছয় মাসের সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন আফ্রিদি। এই আইন অনুযায়ী পিসিবির নিরাপত্তা ও দুর্নীতিবিরোধী বিভাগকে ফিক্সিংয়ের প্রস্তাব সম্বন্ধে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। পাকিস্তানি বাঁহাতি স্পিনারের ছয় মাসের সাময়িক নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে।
নাজাম শেঠির মতে, আফ্রিদির শাস্তি সব ক্রিকেটারের কাছে কঠোর হুঁশিয়ারি। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে দুই বছর নিষিদ্ধ করা পিসিবির কাছে কোন আনন্দের কিছু না।
তবে এই ধরনের অপরাধের প্রতি আমাদের জিরো-টলারেন্স। খেলার পরিচালনা পর্ষদের নিয়ম অনুযায়ী এসমস্ত ব্যাপার শক্তভাবে সামলাতে হবে এবং ক্রিকেটারদের কঠিন বার্তা দিতে হবে।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে