বাংলাদেশ দলে একজন ভালো পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই আক্ষেপ ঘোচানোর ক্ষেত্রে ভালো অপশন হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও বোলিংয়ে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
তবে চোটের কারণে সাইফউদ্দিনের বিশ্বকাপ ২০২৩-এ খেলা অনেকটা অনিশ্চিত। অনেক দিন ধরেই দলে নেই। সবশেষ গত অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। কিছুদিন পরপর মাথাচাড়া দেয় ব্যাক পেইন (পিঠে ব্যথা)। তাই ভালো চিকিৎসার জন্য তাঁকে কাতারে পাঠাচ্ছে বিসিবি। আজ রাতের ফ্লাইটে সাইফউদ্দিনের সঙ্গে আরও দুই ক্রিকেটার–অভিষেক দাস ও আশিকুর জামান যাচ্ছেন চিকিৎসার জন্য।
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে ৭ ইনিংসে ১৩ উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। ব্যাটিংয়ে ছিল একটি ফিফটিও। কিন্তু এবারের বিশ্বকাপে তাঁর থাকা অনিশ্চিত। যা পোড়াচ্ছে এই অলরাউন্ডারকেও। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘(বিশ্বকাপে না থাকায়) অবশ্যই! খারাপ কেন লাগবে না। এখানে আমাদের সব সতীর্থ, বন্ধু, ছোট ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি। খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড়; কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা—এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হব, ইনশাআল্লাহ তখন আবার ওদের একটা অংশ হব।’
চোটের কারণে দলের বাইরে থাকা, আবার ছন্দে ফেরার চ্যালেঞ্জ সব ক্রিকেটারকেই নিতে হয়। সাইফউদ্দিনের কাছে এটি অবশ্য স্বাভাবিক ব্যাপার। টিকে থাকতে হলে, এ লড়াই করতেই হবে, কারণ এটি তাঁর পেশা। তিনি বলেন, ‘এটা আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নই যে অন্য কোনো চাকরি করব। যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সবকিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সব সময় করব।’
এই বছরের মার্চ-এপ্রিলে হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিংয়ে রান বেশি না পেলেও বোলিংয়ে উজ্জ্বলই ছিলেন সাইফউদ্দিন। আবাহনীর হয়ে ১২ ম্যাচ বোলিংয়ে ৫.১৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৯ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১১২ রান। চ্যাম্পিয়নও হয় তাঁর দল। তবে ডিপিএলের পর নতুন করে চোট দেখা যায়নি সাইফউদ্দিনের। বোলিং করলেই ফিরে আসে ব্যথা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৫ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে