
গত কয়েক দিনে দেশে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। সবশেষ আগুনের লেলিহান শিখায় পুড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার ঘটনায় মুখ খুললেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেনরা। তাঁরা সবাই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। অন্য দুজনের চেয়ে রুবেলের পোস্ট একটু বেশিই নজর কেড়েছে সবার। সহমর্মিতা জানানোর পাশাপাশি কেন ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটছে, সে প্রশ্ন জুড়ে দিয়েছেন এই ডানহাতি পেসার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘একটা নয়, দুইটা নয়–পরপর তিনটা জায়গায় আগুন! প্রশ্নটা একটাই...কেন বাংলাদেশ জ্বলছে? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি–এত অন্যায়, এত দুর্নীতি, এত মৃত্যু... তারপরও কেন থাকি এখানে? উত্তর একটাই–মায়া, ভালোবাসা, মাটির গন্ধ আর এক টুকরো পতাকা! এই দেশটাই আমার নাড়ির টান, আমার অস্তিত্ব। অবাক লাগে–এত বড় একটা জায়গায়, এত নিরাপত্তা এত ফ্যাসিলিটিস থাকার পরও এমন দুর্ঘটনা–সত্যিই ভাবার বিষয়! ভয় নয়, ভরসার বাংলাদেশ চাই, আগুন নয়, আলোর বাংলাদেশ চাই।’
তামিম লিখেছেন, ‘ঢাকা বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল উদ্যোক্তা ও ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রার্থনা। এই ক্ষতি সত্যিই ভয়াবহ। আল্লাহ আমাদের সকলকে এই বিপর্যয় সহ্য করার শক্তি ও সবর দান করুন।’
তাসকিনের বার্তা ছিল এমন, ‘ম্যাচ চলার সময় আকাশে আগুনের ধোঁয়া দেখেছিলাম, কিন্তু তখন বুঝিনি এর পেছনে লুকিয়ে আছে এমন ভয়াবহ এক ট্র্যাজেডি। কত স্বপ্ন, কত পরিশ্রম, কত উদ্যোক্তার আশা আজ সেই আগুনে পুড়ে নিভে গেল...এই কঠিন সময়ে হৃদয়ের গভীর সহমর্মিতা জানাই সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে। আল্লাহ তায়ালা যেন তাদের ধৈর্য দান করেন এবং উত্তম প্রতিদান দেন।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে