
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন বিরাট কোহলি। গত সোমবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর আরসিবির হয়ে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি ঘটেছে তাঁর। কোহলি বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ায় আইপিএলের আম্পায়াররা শান্তিতে ঘুমাতে পারবেন মনে করেন তাঁর আরসিবি সতীর্থ প্রোটিয়া ব্যাটার এ বি ডি ভিলিয়ার্স।
২২ গজে কোহলি সব সময় এক ‘আক্রমণাত্মক’ চরিত্র। প্রায়ই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়েছে একাধিকবার। আইপিএলে আরসিবির অধিনায়কত্ব ছাড়ায় আম্পায়ারদের সঙ্গে কোহলির তর্কে জড়ানোর সম্ভাবনা এখন কমেছে। ডি ভিলিয়ার্স তাই মজা করে বলেছেন, ‘আমার মনে হয়, কোহলি অধিনায়কত্ব ছাড়ায় বেশ কয়েকজন আম্পায়ার শান্তিতে ঘুমাতে পারবেন! তাদের কথা ভেবে আমি খুশি।’
গত সোমবারে কলকাতার বিপক্ষে এলিমিনেটর ম্যাচে হেরে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বেঙ্গালুরু দল। সেখানে কোহলির অধিনায়কত্বের এই সময়টা উদযাপন করতে গিয়ে ডি ভিলিয়ার্স মজা করে এমন মন্তব্য করেন। একই সঙ্গে কোহলিকে জানিয়েছেন শুভকামনাও, ‘অধিনায়কত্বের দারুণ ক্যারিয়ারের জন্য কোহলি তোমাকে অভিনন্দন। তুমি এখন আরও স্বাধীনভাবে খেলবে এবং আরসিবি ও ভারতের হয়ে অনেক ট্রফি জিতবে, যেটা দেখতে আমার খুব ভালো লাগবে। ভালো থেকো আমার বন্ধু, আমার অধিনায়ক।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে