
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিটাও হয়েছে লো স্কোরিং ম্যাচ। মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিফটিতে আজ মিরপুরে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
পাঁচ ম্যাচ পর অবশেষে আজ টস জেতেন মাহমুদউল্লাহ । আগে ব্যাটিং করতে নেমে ৩ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। শেষ পর্যন্ত বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দেওয়ার বড় কর্তৃত্ব মাহমুদউল্লাহর। এক প্রান্ত ধরে রেখে বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৫২ রানের ঝকঝকে এক ইনিংস।
আজও পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেননি নাঈম-সৌম্য। ১২ বলের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। আগেই দুই ম্যাচে (৩০, ৯) রানের পর আজও ব্যর্থতার বৃত্তেই আটকা থাকলেন নাঈম। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে এই বাঁহাতি ওপেনার ফেরেন ১ রান করে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি আরেক ওপেনার সৌম্যও। তৃতীয় ওভারের প্রথম বলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু হন। প্রথম দুই ম্যাচে ০ ও ২ করে আউট হওয়া সৌম্য আজ ২ রানের বেশি করতে পারেননি।
দুই ওপেনারে বিদায়ের পর তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেছেন সাকিব-মাহমুদউল্লাহ। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মিলে যোগ করেন ৪৪ রান। আগের দুই ম্যাচের ধারাবাহিকতায় দারুণ শুরু করে ইনিংস বড় করতে পারেননি সাকিব। জাম্পাকে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন অ্যাস্টন অ্যাগারের হাতে। আউট হওয়ার আগে ১৭ বলে ২৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সাকিবের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ-আফিফ।
তবে দলকে বিপদমুক্ত করার আগে বিদায় নেন আফিফ। রান আউটের কাটায় আটকা পড়েন দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক আফিফ। তাঁর ১৪৬.১৫ স্ট্রাইক রেটে ১৯ রানের ইনিংসটি থামে মিড-অফ থাকা ফিল্ডার অ্যালেক্স ক্যারির সরাসরি থ্রোতে। আফিফের বিদায়ের পর দলীয় ৮১ রানে আউট হয়ে যান শামীম পাটোয়ারি। জিম্বাবুয়ে সিরিজে আশা জাগানো এই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য সিরিজটা এখন পর্যন্ত হতাশার হয়েই থাকলো। প্রথম ম্যাচে ৪ রানে আউট হওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান আজ করেন ৩ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাননি।
নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত থেকে দলের ইনিংস এগিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৫২ রানের দারুণ ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি পঞ্চম ফিফটি এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। ইনিংসের শেষ ওভারে হ্যাট্ট্রিক করেছেন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। ২টি করে উইকেট নিয়েছেন পেসার হ্যাজেলউড ও লেগ স্পিনার জাম্পা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে