নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমেই দেখা যাচ্ছে একের পর এক চমক। গতকাল পচেফস্ট্রুমে জিম্বাবুয়েকে হারিয়ে চমকে দেয় রুয়ান্ডা। ডাবল হ্যাটট্রিক করে চমকের মাত্রাটা বাড়িয়ে দেন রুয়ান্ডার অলরাউন্ডার হেনরিয়েত্তে ইশিমউই।
গতকাল জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে এসে চমক দেখান ইশিমউই। ওভারের প্রথম বলে জিম্বাবুয়ের ব্যাটার কুদজাই চিগোরাকে বোল্ড করেন ইশিমউই। দ্বিতীয় বলে ওলিন্দার শারেকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রুয়ান্ডার এই পেসার। তৃতীয় বলে ছিপো মোয়োকে বোল্ড করে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেন ইশিমউই। চতুর্থ বলে ফেইথ এনদ্লালাম্বিকে বোল্ড করে জিম্বাবুয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ১২০-এর লক্ষ্যে ব্যাটিং করা জিম্বাবুয়ে অলআউট হয় ৮০ রানে। রুয়ান্ডার ৩৯ রানে জয়ের সঙ্গে বিশ্বকাপের প্রথম ডাবল হ্যাটট্রিক করেন ইশিমউই।
জিম্বাবুয়েকে হারিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রুয়ান্ডা। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান, রুয়ান্ডা দুটো দলেরই সমান ২ পয়েন্ট। এখানে নেট রানরেটে এগিয়ে গেছে রুয়ান্ডা। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪। আর দুই ম্যাচের দুটিতেই হেরে ৪ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে।
ইশিমউইর আগে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যাডিসন ল্যান্ডসম্যান। গত পরশু বেনোনির উইলিমুর পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে