
‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপ সন্দেহ নেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) উর্বর মস্তিষ্কেরই ফসল। পাকিস্তানে গিয়ে ভারত খেলবে না বলে মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টটিকে বাতিল হওয়ার হাত থেকে বাঁচাতেই বেছে নেওয়া হয়েছে ‘হাইব্রিড মডেল’।
কিন্তু এই মডেল পছন্দ নয় স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের। শ্রীলঙ্কার সাবেক এই স্পিনারের যুক্তি, দুই দেশে খেলতে গিয়ে ক্রিকেটে খেলোয়াড়দের মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়েছে।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘৮০০ ’-এর ট্রেলার। শ্রীলঙ্কা-ভারত ম্যাচ চলার সময় সেই সিনেমার প্রচারণায় কলম্বোর প্রেমাদাসার ধারাভাষ্যকক্ষে এসেছিলেন মুরালিধরন। স্টেডিয়ামে অবস্থানকালেই ‘৮০০’ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলছেন তিনি। যেখানে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁর মতামত—এশিয়া কাপ এক দেশেই হওয়া উচিত। তাঁর ভাষায়, ‘দুই দেশে এশিয়া কাপ হওয়ায় খেলোয়াড়দের মনোযোগে বিঘ্ন ঘটেছে। অন্তত আমি মনে করি এটা। একটা দেশেই হওয়া উচিত এশিয়া কাপ।’
কেন হওয়া উচিত সেটা তো সবাই দেখেছে। ভারত শুধু শ্রীলঙ্কায় খেললেও বাকি পাঁচ দল-বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানকে দুই দেশেই যাতায়াত করতে হয়েছে। কোনো কোনো দলকে তো এক ম্যাচ শ্রীলঙ্কায় খেলেই পাকিস্তানে যেতে হয়েছে। কোনো দলকে পাকিস্তানে খেলেই আসতে হয়েছে শ্রীলঙ্কায়। এই ‘আসা-যাওয়া’র একটা ধকল আছে। ভ্রমণক্লান্তির চেয়েও বড় যে অসুবিধা, সেটা হলো ক্রিকেটে মনোযোগটা ধরে রাখা। তাই টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিকের আশা, ‘ভবিষ্যতে আমার মনে হয় একটা দেশেই হবে।’
মুত্তিয়া মুরালিধরনের পুরো সাক্ষাৎকার পড়ুন মঙ্গলবারের আজকের পত্রিকায়।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে