
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নাওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নাসিম শাহর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অভিযোগের ভিত্তিতে এবার তারকা পেসারকে মোটা অঙ্কের জরিমানা করল পিসিবি।
বিষয়টি নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন নাসিম; তাতে লাভ হয়নি। নাসিমকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পিসিবি। যা সংস্থাটির সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তির প্রায় আট মাসের বেতনের সমান। বিবৃবিতে পিসিবি জানিয়েছে, মরিয়মকে নিয়ে মন্তব্য করে কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছেন নাসিম। জরিমানার আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাঁকে। শুনানি শেষে এই শাস্তি নির্ধারণ করল পিসিবি।
ঘটনার সূত্রপাত পিএসএলের উদ্বোধনী ম্যাচকে ঘিরে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম। ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছিল পিসিবির মিডিয়া অ্যাকাউন্টে।
পিসিবির পোস্ট কোট-টুইট করে নাসিম লিখেছিলেন, ‘তাঁর (মরিয়ম নাওয়াজ) কেন লর্ডসের রাণীর মতো আচরণ করা হচ্ছে?’ । নাসিমের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিশ্বজুড়ে তেলের তীব্র সংকট চলছে। তাই তেল সাশ্রয়ে দর্শকশূন্য গ্যালারিতে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। সেখানে মরিয়মের এভাবে মাঠে আসাকে ভালোভাবে নিতে পারেননি নাসিম। সেই ক্ষোভ থেকেই এই মন্তব্য করেন তিনি।
অবশ্য কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন নাসিম। পরে দাবি করা হয় যে পাকিস্তানি বোলারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে তাতে মন গলেনি পিসিবির। সংস্থাটি জানায়, নাসিমের মন্তব্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও মিডিয়া নীতিমালার লঙ্ঘনের সামিল। বিশেষ করে আচরণবিধির ২.২৩ ধারায় বোর্ড, তার কর্মকর্তা বা নীতিমালা নিয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য নিষিদ্ধ করা হয়েছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় সংশয়। সেই সংশয় যে এখন পুরোপুরি কেটে গেছে, সেটি বলার উপায় নাই। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেই ইরান।
৫ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে অবিক্রীত ছিলেন ডেভন কনওয়ে। আইপিএলে উপেক্ষিত নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানে থাকলেও তারই প্রতিবেশী দেশে চলা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে পড়ে রয়েছে কিউই এই তারকা ক্রিকেটারের।
৫ ঘণ্টা আগে
বাফুফের সঙ্গে হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। বাফুফে যদি তাঁর সঙ্গে আর চুক্তি না বাড়ায়, তাহলে বলা যায় কাবরেরার অধীনে শেষ ম্যাচটা খেলে ফেলেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের মাঠে দুর্দান্ত লড়েও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষটা বাংলাদেশ করেছে হার দিয়ে।
৫ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই নুয়ে পড়লেন হামজা চৌধুরী। পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি যেন হয়ে থাকলেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো হাভিয়ের কাবরেরার দলকে। তবে কোচের আশা বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে আরও অনেক দূর যাবে।
৬ ঘণ্টা আগে