
ঘরোয়া ক্রিকেটে প্রশ্নবিদ্ধ, পক্ষপাত আম্পায়ারিংয়ের অভিযোগ নতুন নয়। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আম্পায়ারিংয়ে উন্নতি করার আহ্বান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টুর।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের (বিসিসিএ) সমাপনী সেমিনারে মোজাফফর বলেন, ‘একজন কাউন্সিলর হিসেবে সর্বশেষ এজিএমে বলেছিলাম, দেশের আম্পায়ারিংয়ের মান ভালো নয়। এখানে উন্নতি করতে হবে। বিসিবি উদ্যোগ নিলে অবশ্যই আম্পায়ারিং ভালো জায়গায় যাবে।’
দেশের ক্রিকেট এক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে গত ছয় মাসে। মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতলেও দেশের ক্রিকেটকাঠামোর দুর্বলতা থেকেই যাচ্ছে। এ নিয়ে যখন গঠনমূলক সমালোচনা হয়, সেসব বিসিবিকে স্বাভাবিকভাবে দেখার আহ্বান গাজী আশরাফ হোসেন লিপুর। বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক বললেন, ‘আমরা সবাই একই নৌকায় আছি। এর মধ্যে কেউ হয়তো ক্রিকেট বোর্ডের সমালোচনা করছি, তবে সেটা ভালোর জন্য। সমালোচনাটা নিতে হবে। অনেকে নিতে না পেরে পাল্টা প্রতিক্রিয়া জানায়, এটা ভুল। বুঝতে হবে আমরা সবাই নৌকাটা তীরে নিয়ে যেতে চাই।’
কোচদের এই প্রশিক্ষণশালায় উপস্থিত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আপনাদের আর বেশি বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে না। এখানে যে প্রতিভাবান কোচরা আছেন, তাঁরাই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেবেন।’
গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত কোচ ওসমান খান, বিসিবি পরিচালক নজিব আহমেদ ও বিসিসিএর প্রধান সমন্বয়ক আমিরুজ্জামান আমির বাবু।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে