আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং

প্রাণপণে লড়েও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারল না নিউজিল্যান্ড। দুবাইয়ে ৯ মার্চ কিউইদের কাঁদিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। ফাইনালের পর র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দেখা গেছে, ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন স্যান্টনার। কিউই এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৬৫৭। কদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন তিনি।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির শেষে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তাঁদের র্যাঙ্কিংয়েও উত্থান-পতন দেখা গেছে। চার ধাপ পিছিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩১ নম্বরে শান্ত। তাঁর রেটিং ৫৯৩। এক ধাপ এগিয়ে মুশফিক এখন ৪১ নম্বরে। সমান ৫৫৫ রেটিং নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে মুশফিকের সঙ্গে যৌথভাবে ৪১ নম্বরে আফগানিস্তানের রহমত শাহ। আর ৫৪৮ রেটিং নিয়ে ৪৩ নম্বরে মাহমুদউল্লাহ। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে শান্ত, মাহমুদউল্লাহ ও মুশফিক করেন ৭৭, ৪ ও ২ রান। আইসিসির এই ইভেন্ট শেষে মুশফিক ওয়ানডে থেকেই অবসর নিয়েছেন।
৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ ম্যাচে ৪৭ গড় ও ৭৫.৫০ স্ট্রাইকরেটে ১৮৮ রান করেন তিনি। দুই ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় ব্যাটার রোহিত শর্মা। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরার পুরস্কার জেতেন রোহিত। তাঁর নেতৃত্বেই ভারত পায় তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। ভারতীয় অধিনায়কের রেটিং ৭৫৬।
বাবর ৭৭০ রেটিং নিয়ে আগের মতোই ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। এই র্যাঙ্কিংয়ে চার ও পাঁচে আছেন হাইনরিখ ক্লাসেন ও বিরাট কোহলি। দুই ক্রিকেটারই এক ধাপ করে পিছিয়েছেন। আর ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে রাচীন রবীন্দ্র। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ২৬৩ রান করেন এই কিউই ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পান তিনি।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ তিকশানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৮০। তিন ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় বোলার এখন কুলদীপ যাদব। চ্যাম্পিয়নস ট্রফিতে কুলদীপ নিয়েছেন ৬ উইকেট। তবে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরি ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। তিন ধাপ পিছিয়ে এখন ছয়ে অবস্থান করছেন কিউই এই পেসার। চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তিনি খেলতে পারেননি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে