অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে কখনো জয় পায়নি বাংলাদেশ। আগের ৩ দেখায় সব কটিতেই হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আজ মিরপুরে সেই ধারা ভাঙতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা।
তবে প্রতিপক্ষের জয়ের ধারা ভাঙতে পারেনি বাংলাদেশ। আজ জিততে হলে মিরপুরে রেকর্ড গড়তে হতো স্বাগতিকদের। সর্বোচ্চ ২১৩ রান তাড়া করে জেতার রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে লাহোরে ২১০ রান। সেদিন ১ উইকেটের জয় পেলেও আজ সেটা পারেননি জ্যোতিরা।
২১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। শুরুর ওভারের ২ বলেই ম্যাচে ধাক্কা স্বগতিকেরা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনিংয়ে নামা ফারজানা হক। দুইয়ে নেমে ১০ রান করে দ্রুত ফিরে যান মুর্শিদা খাতুনও। সে সময় দলের রান ২ উইকেটে ২১ রান।
সেখান থেকে সোবহানা মোস্তারির সঙ্গে তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলিয়ে নেন জ্যোতি। তবে ১৭ রান করে মোস্তারি আউট হওয়ার পর একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরের তিন ব্যাটারই হয়েছেন রান আউট। ফাহিমা খাতুন (১), রিতু মনি (১) ও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা অধিনায়ক জ্যোতি (২৭)। এভাবে উইকেট বিলিয়ে দিয়ে এক শোও করতে পারেনি বাংলাদেশ। ৩৬ ওভার ব্যাটিং করে ৯৫ রানে অলআউট হয় স্বাগতিকেরা। ২২ রানে ৩ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার অ্যাশলি গার্ডনার।
এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১৮ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১১৮ রানের হারটি রানের হিসেবে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পরাজয়। যা ঘরের মাঠে রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানের পরাজয়। আগের সর্বোচ্চ ছিল ১০৮ রানের, ভারতের বিপক্ষে। আর সর্বোচ্চ ২১৬ ও ১৫৪ রানের পরাজয় দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাদের মাঠে।
অস্ট্রেলিয়া জয় পাওয়ার আগে অবশ্য টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ বিপদে পড়েছিল সফরকারীরা। ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। এমন পরিস্থিতি থেকে তাদের ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন দুই অপরাজিত ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যালেনা কিং। সাতে নেমে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলা সাদারল্যান্ডের বিপরীতে নয়ে নেমে ৪৬ রানের ইনিংস খেলেছেন কিং।
দুর্দান্ত ইনিংসটি খেলার পথে ফাহিমা খাতুনকে লজ্জার রেকর্ডে নাম তুলতে বাধ্য করেছেন কিং ও সাদারল্যান্ড। শেষ ওভারে ২৯ রান নিয়েছে দুজনে। ৪ ছক্কা ও ১ চারে যার ২৮ রানই নিয়েছেন কিং। এতে ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন ফাহিমা। আগের সর্বোচ্চ ছিল ২৮ রান। দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গো খাকার এক ওভারে এই রান নেন ভারতের হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা।
ফাহিমার কপাল পোড়ার দিন রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার। ম্যাচে ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড ৫৩ উইকেট নেওয়ার পথে পেছনে ফেলেছেন সালমা খাতুনকে (৫২)।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩৯ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
২ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে