টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে বিধ্বস্ত করে আইসিসির সবকটি ইভেন্ট জেতার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। প্রথম দল হিসেবে এমন রেকর্ডের পর আইসিসির র্যাংকিংয়ে এগিয়েছেন অষ্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাতে ওয়েস্ট ইন্ডিজের গড়া প্রায় ৪০ বছরের পুরনো এক রেকর্ডে ভাগ বসিয়েছে অজিরা।
লন্ডনের ওভালে রোববার শেষ হয়েছে ২০২১-২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে ২৮৫ রানের বিশাল জুটি গড়েছিলেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। দুজনেই সেঞ্চুরি করেছেন। হেড করেছেন ১৬৩ রান ও স্মিথ করেছেন ১২১ রান। জোড়া সেঞ্চুরি করা এই দুই ব্যাটার এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন হেড। ১ ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে স্মিথ ও হেড করেছেন ৩৪ ও ১৮ রান।
আর বরাবরের মতো শীর্ষে আছেন মারনাস লাবুশেন। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন তিন ব্যাটারই অস্ট্রেলিয়ান। টেস্ট র্যাঙ্কিংয়ে একই দলের তিন ব্যাটারের সেরা তিনে থাকার ঘটনা সর্বশেষ হয়েছে ১৯৮৪ সালে। গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড, ল্যারি গোমস-ওয়েস্ট ইন্ডিজের এই তিন কিংবদন্তি ব্যাটার ১৯৮৪ এর ডিসেম্বরে ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেরা তিনে ছিলেন।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন অ্যালেক্স ক্যারি। ১১ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন ক্যারি। প্রথম ইনিংসে ৪৮ রান ও ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৫ ও ১৬ নম্বরে উঠে এসেছেন গ্রিন ও লায়ন। আর বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন লায়ন। ভারতের বিপক্ষে ফাইনালে নিয়েছেন ৫ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই নিয়েছেন ৪ টি।

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৮ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে