সিডনিতে আগামীকাল ভোরে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্টই ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ টেস্ট। এরপর থেকে ক্রিকেটের রাজকীয় সংস্করণে আর দেখা যাবে না তাঁকে। ওয়ার্নারের শেষ টেস্টকে সামনে রেখে দুটি দলই একাদশ ঘোষণা করেছে।
একাদশ ঘোষণায় চমক দেখিয়েছে পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত টেস্টের একাদশ থেকে ইমাম উল হক, শাহিন শাহ আফ্রিদি—এ দুই ক্রিকেটারকে বাদ দিয়েছে পাকিস্তান। একাদশে এসেছেন সাইম আইয়ুব ও সাজিদ খান, যার মধ্যে আইয়ুবের টেস্টে অভিষেক হতে যাচ্ছে। পাকিস্তানের হয়ে ৮টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে ১৪ টেস্টে ৪৬.৪৭ গড়ে করেছেন ১০৬৯ রান। তিনটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। অন্যদিকে সাজিদ প্রায় দুই বছর হলো টেস্টে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে ২০২২-এর মার্চে টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ, মেলবোর্ন দুই টেস্টেই পাকিস্তানের একাদশে ছিলেন ইমাম ও শাহিন। তবে দুজনের কেউই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। দুই টেস্টে ৪ ইনিংসে ২৩.৫০ গড়ে ৯৪ রান করেন ইমাম, যার মধ্যে পার্থে প্রথম ইনিংসে করেন ৬২ রান। অন্যদিকে শাহিন দুই টেস্টে ৮ উইকেট নিলেও তাঁর বোলিং গড় ৪১.৬৩। সিডনিতে আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টে পাকিস্তান একাদশে স্বীকৃত স্পিনার সাজিদ। সাজিদের সঙ্গে খণ্ডকালীন স্পিনার হিসেবে থাকছেন আগা সালমান। পেস আক্রমণে হাসান আলির সঙ্গে থাকছেন আমির জামাল ও মীর হামজা, যার মধ্যে জামাল পার্থে অভিষেক টেস্টেই প্রথম ইনিংসে নেন ৬ উইকেট।
অন্যদিকে অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে। পেস আক্রমণে অধিনায়ক কামিন্সের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্পিনে নাথান লায়নের সঙ্গে খণ্ডকালীন স্পিনার হিসেবে ট্রাভিস হেড, মারনাস লাবুশেনও কাজ করতে পারেন।
পাকিস্তানের একাদশ:
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, মীর হামজা, আমির জামাল, হাসান আলী, সাজিদ খান
অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়ন

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৬ ঘণ্টা আগে