
টি-টোয়েন্টিতে প্রায় দুই বছর ধরে সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। এর মধ্যে নামিবিয়া-আয়ারল্যান্ড বিপক্ষেসহ সাতটি সিরিজ হেরেছে তারা। সব শেষ টেস্ট সিরিজ জিতল ১৩ বছর আগে। ওয়ানডে সংস্করণেও সিরিজ জিতেছিল ২১ মাস আগে।
পাকিস্তানের কাছে হারের পর নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও দুই দিন আগে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। কঠিন এই দুঃসময়ের মধ্যে আফগানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে দলটি। খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আজ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় জিম্বাবুয়েকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির স্লো ওভার রেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করলে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। দুই ওভার কম করায় শাস্তি দেওয়া হয়েছে ১০ শতাংশ।
গত শনিবার সিরিজ নির্ধারণী সেই ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর কাল হারারেতে শুরু হচ্ছে তাদের ওয়ানডে সিরিজ।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে