
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
বাছাইপর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি এখন বাংলাদেশ। এলসিসিএ গ্রাউন্ডে আজ জ্যোতিরা খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ১৬ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবীয়দের বিপক্ষে এটা ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ৬২ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ করেছিল এ বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে। সেবারও দ্বিতীয় উইকেটেই জুটি গড়েছিলেন পিংকি ও সুপ্তা।
সুপ্তা-পিংকির রেকর্ড জুটি ভাঙার পরই আজ হোঁচট খাচ্ছে বাংলাদেশ। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৩ চারে ৪২ রান করেন পিংকি। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার। কোনো বাউন্ডারি মারতে পারেননি। অ্যালেইনের তিন উইকেটের মধ্যে পিংকিকে করেছেন কট এন্ড বোল্ড। সুপ্তা, জ্যোতি দুজনেই বোল্ড আউট হয়েছেন।
অ্যালেইনের তোপে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৪২ রানে পরিণত হয় বাংলাদেশ। এখন রিতু মণি ৭ আর স্বর্ণা আক্তার ৬ রানে ব্যাটিং করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৪ ওভারে ৪ উইকেটে করেছে ১৫২ রান। আজকে জিতলেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের।
ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ২৭৬ রান বাংলাদেশ করেছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে জ্যোতির দল। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ রান বাংলাদেশ করেছে এবারই। ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে জ্যোতিদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। থাই মেয়েদের ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড বাংলাদেশ গড়ে এই ম্যাচেই।
নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও বাংলাদেশ করেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বেই। ১৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৯ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে