
চলমান এশিয়া কাপের আলোচিত–সমালোচিত নাম অ্যান্ডি পাইক্রফট। হাত না মেলানো বিতর্কে পাকিস্তানের অভিযোগের তীর আইসিসির এই অভিজ্ঞ ম্যাচ রেফারির দিকে। এরপরও পাকিস্তান ম্যাচের বাইরে থাকা হচ্ছে না পাইক্রফটের। নতুন খবর হলো, ভারত–পাকিস্তানের মধ্যকার পরবর্তী ম্যাচেও রেফারি হিসেবে থাকছেন তিনি।
এশিয়া কাপের এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই জায়ান্ট। সে ম্যাচেও রেফারি হিসেবে দেখা যাবে পাইক্রফটকে, প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। হাত না মেলানো বিতর্কের পর পাকিস্তান ম্যাচে রেফারির দায়িত্বে এবারই প্রথম নয় পাইক্রফট। আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করতে দেখা গেছে তাঁকে।
গ্রুপ পর্বের ম্যাচে গত ১৪ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সে ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত না মেলাননি সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচ শেষেও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দাবি, হাত না মেলানো ইস্যুতে ভারতের পক্ষে কাজ করেছেন পাইক্রফট। এজন্য তার দ্রুত অপসারণ দাবি করে সংস্থাটি। অন্যথায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা জানায় পিসিবি।
যদিএ পিসিবির সে দাবি নাকচ করে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের পর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তান। এমনকি নির্ধারিত সময়ে মাঠে হাজির হয়নি দলটি। তাতে ম্যাচ বয়কটের বিষয়টি আরো জোরালো হয়। যদিও শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে আলোচনার পর সালমানদের মাঠে যাওয়ার আদেশ দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সব মিলিয়ে পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ শুরু হতে এক ঘণ্টা বিলম্ব হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৪০ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
২ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে