রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপক্ষীয় সিরিজ হয় না বহু বছর। ফলে দুই দলের হেভিওয়েট লড়াই দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য। আগস্টের শেষ দিকে শুরু হচ্ছে তেমনি এক বৈশ্বিক প্রতিযোগিতা— এশিয়া কাপ। ২৮ আগস্ট দুবাইয়ে লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচের ফলাফল নিয়ে এরই মধ্যে দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন।
এশিয়া কাপের ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন রিকি পন্টিংও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক আইসিসির রিভিউ অনুষ্ঠানে ভবিষ্যদ্বাণী করেছেন দুই এশিয়ান চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে। নিজের কথায় কোনো ফাঁকফোকর না রেখে তিনি সরাসরি জানালেন, দুই দেশের লড়াইয়ে জিতবে ভারত। সেই সঙ্গে জানিয়েছেন, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয় এবার এশিয়া কাপ জিতবে ভারত।
মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে পাকিস্তান বেশ এগিয়ে। তবে এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৭-৫ ব্যবধানে এগিয়ে ভারত। বাকি ম্যাচটির ফল হয়নি। পন্টিং আশা করছেন, দুই দলের মধ্যে লড়াইটা ভীষণ জমবে। তবে শেষ পর্যন্ত ভারতই জিতবে বলে মত দিয়েছেন তিনি। তিনবার ওয়ানডে বিশ্বকাপজয়ী ব্যাটার বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আমি ভারতের পক্ষে বাজি ধরছি। মনে করি, এসব বলাতে পাকিস্তানের কোনো ক্ষতি হবে না। তারা ক্রিকেটে অবিশ্বাস্য একটি দল। দেশটির বেশ কয়েকজন সুপারস্টার ক্রিকেটার আছে।’
এশিয়া কাপের আসর যত ঘনিয়ে আসছে তত ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা বাড়ছে। ফলে দুই দেশের লড়াইয়ের রোমাঞ্চ যেন আরও বৃদ্ধি পাচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচটি নিয়ে পন্টিং বলেছেন, ‘শুধু এশিয়া কাপে নয় যেকোনো টুর্নামেন্টে ভারতকে হারানো কঠিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও যতবার কথা বলব ততবার ভারতের নাম আসবে। অন্যদের চেয়ে তাদের ব্যাটিং গভীরতা ভালো। তাই মনে করি ভারত এশিয়া কাপ জিতবে।’
আগামী ২৭ আগস্ট এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে। এশিয়া কাপের পর্দা উঠবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৯ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে