
রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনাটা শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। অবশেষে আফগান এই লেগস্পিনার খবরটা জানিয়েই দিয়েছেন। তিন মাস পর সামাজিকমাধ্যমে নিজের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ করেছেন রশিদ খান।
এ বছরের ২ আগস্ট দ্বিতীয় বিয়ে করলেও সেটা গতকাল রাতে রশিদ খান জানিয়েছেন। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বরের বেশে একটি ছবি পোস্ট করেছেন। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।’
নেদারল্যান্ডসে কদিন আগে এক নারীর সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে নেটিজেনরা যে মন্তব্য করেছিলেন, সেটা খুব লেগেছে রশিদের কাছে। ইনস্টাগ্রামে গত রাতে আফগান লেগস্পিনার লিখেছেন, ‘কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’ আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক অবশ্য তাঁর স্ত্রীর ছবি পোস্ট করেননি।
কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে গত বছরের অক্টোবরে ধুমধাম করে হয়েছিল রশিদ খানের বিয়ের অনুষ্ঠান। সেবার তিনি একা নন। তাঁর তিন ভাইও বিয়ের পিঁড়িতে বসেছিলেন। মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকিসহ রশিদের অনেক সতীর্থ তখন উপস্থিত ছিলেন কাবুলের সেই বিয়ের অনুষ্ঠানে।
রশিদ খান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এ বছরের ৩১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। তাঁর নেতৃত্বে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল আফগানিস্তান। ঠিক তার আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা ওয়ানডে সিরিজে বাংলাদেশের ওপর নিয়েছিল আফগানরা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩২ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে