
৪৫টি ক্লাবের সঙ্গে দূরত্ব থাকায় নির্দিষ্ট সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজন করতে পারেনি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি আজ বিকেলে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, এ মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের শুরুতে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ।
বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে আজ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে আসেন চার প্রতিনিধি। তাঁরা জানান, ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে শুরু হবে ডিপিএল। তবে ক্লাবগুলোর অনুরোধ, ৫ মে থেকে লিগ শুরু করা। বিসিবি আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে ডিপিএলের সূচি জানাবে। প্রতিবার সুপার লিগ হলেও এবার সিঙ্গেল লিগে হবে ডিপিএল। অর্থাৎ লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।
এক সঙ্গে ছয় মাঠে ম্যাচ পরিচালনার প্রস্তাব এসেছে। সঙ্গে প্রতিটি ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে। কোনো বিদেশি খেলোয়াড় থাকছে না এবারের ডিপিএলে। আজকের সভায় উপস্থিত ছিল ১০ ক্লাবের প্রতিনিধি। খেলা বসুন্ধরা, বিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন মাঠে আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

আজ গ্রুপ পর্বের নির্ধারণী ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারায় বাংলাদেশ। ম্যাচের শুরুতে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে পরাজিত হলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় দল। নাফিজ ইকবাল ও জয় ইসলাম উভয়ই ৩-০ গেমে জয়লাভ করেন। শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে জিতলে নিশ্চিত হয় সোনা।
৩ ঘণ্টা আগে
কার্দোসোর অবিশ্বাস্য স্পেলটি শুরু হয় হ্যাটট্রিক দিয়ে, যা লেসোথোকে শুরুতেই প্রচণ্ড চাপে ফেলে দেয়। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরও ৪টি উইকেট তুলে নেন এই মিডিয়াম পেসার। তৃতীয় ওভারে এসে তাঁর শিকার আরও দুই উইকেট। লেসোথোর শেষ উইকেটটি নেন মারিয়ান আর্তুর।
৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কেবল ২ মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’ এখনই যেন এই টুর্নামেন্টের দামামা বেজে গেছে। ভক্ত-সমর্থকেরা প্রিয় দলের ম্যাচ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন।
৮ ঘণ্টা আগে
বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিনের আলোয় আয়োজনের ইঙ্গিত গতকাল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। হচ্ছেও ঠিক তা-ই। সিরিজে কোনো দিবারাত্রির ম্যাচ থাকছে না।
৯ ঘণ্টা আগে