
ভারতের শিমলায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেয়েছে অনূর্ধ্ব-১৫ বালক দল। এই ফলাফলের ভিত্তিতে আগামী ২১-২৭ জুন ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সমান ৫ পয়েন্ট করে অর্জন করে। তবে সেট ব্যবধানে এগিয়ে থাকায় তালিকায় শীর্ষস্থান দখল করে বাংলাদেশ।
আজ গ্রুপ পর্বের নির্ধারণী ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারায় বাংলাদেশ। ম্যাচের শুরুতে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে পরাজিত হলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় দল। নাফিজ ইকবাল ও জয় ইসলাম উভয়ই ৩-০ গেমে জয়লাভ করেন। শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে জিতলে নিশ্চিত হয় সোনা।
অনূর্ধ্ব-১৫ বালক দল নেপাল ও মালদ্বীপকে হারালেও শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরে ব্রোঞ্জ পদক পায়। ভিসা জটিলতায় একজন খেলোয়াড় অংশ নিতে না পারায় এই বিভাগটিতে কোনো অতিরিক্ত খেলোয়াড় ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করতে হয় বাংলাদেশকে। তবে অনূর্ধ্ব-১৯ ও ১৫ বালিকা দল তাদের সবকটি ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে