পাকিস্তানের জার্সিতে বাবর আজমের সময়টা যাচ্ছিল খুবই বাজে। ব্যাট হাতে একের পর এক ব্যর্থ হয়ে নিন্দুকদের সমালোচনার কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন; ব্যক্তিগত জীবন নিয়েও হচ্ছিল চর্চা। কিন্তু এবার একসঙ্গে দুই জায়গাতেই খুশির খবর পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে বাবরের বিরুদ্ধে মামলা করেছিলেন হামিজা মুখতার নামের এক নারী। সেই মামলা বাতিলের আদেশ দিয়েছে লাহোরের হাইকোর্ট—এমনটাই জানিয়েছে দ্য নেশনস।
হামিজা মুখতারের অভিযোগ, শারীরিক সম্পর্কের পাশাপাশি আর্থিকভাবেও তাকে শোষণ করেছেন বাবর; পরবর্তী আর সম্পর্ক রাখেননি এই ক্রিকেটার। এসব অভিযোগের ভিত্তিতে তারকা ব্যাটারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন ‘জাস্টিস অব দ্য পিচ’। এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বাবর। শেষ পর্যন্ত মুক্তি পেলেন তিনি।
এর আগে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয় পাকিস্তান। দলটির এমন হতাশাজনক পারফরম্যান্সের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। যেখানে সবার আগে উঠে আসবে বাবরের নাম। টুর্নামেন্টজুড়ে – রান করেন এই ব্যাটার। যেটা তাঁর নামের সঙ্গে বেশ বেমানান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে ব্যাটিংয়ের পর পাকিস্তানের বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েন বাবর। এ জন্য অবশ্য তাঁর চোটের বিষয়টিও সামনে আনা হয়েছিল। তবে জাতীয় দলে অনিয়মিত হওয়ার শঙ্কা আড়াল করা যায়নি। এমন পরিস্থিতিতে মাঠের খেলায় ভালো করার বিকল্প ছিল না বাবরের জন্য। নিজেকে পুরনো রূপে ফিরে পেতে আপাতত এই ব্যাটারের জন্য বড় সুযোগ হলো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেকে ঝালিয়ে নেওয়া।
সে সুযোগটা কাজে লাগানোর ইঙ্গিত দিয়েছেন বাবর। পিন্ডিজকে ৫ উইকেট হারিয়ে পিএসএলে দারুণ শুরু পেয়েছে পেশোয়ার জালমি। ৫ বল হাতে রেখে পিন্ডিজের করা ২১৪ রান টপকে যায় তারা। দলের হয়ে ২৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন বাবর। নিজের এই ফর্ম টুর্নামেন্টের বাকি অংশ ধরে রাখতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
৫ ঘণ্টা আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
৭ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৮ ঘণ্টা আগে