
মাইকেল নেসেরের বল সোজা চালালেন জো রুট। দুই রান নেওয়ার পর হেলমেট ও ব্যাটটা শূন্যে প্রসারিত করলেন রুট। হেলমেটে দিলেন চুমু। সেঞ্চুরির পর হরহামেশা রুট এমনটা করলেও আজকের উপলক্ষ যে আলাদা। তিন অঙ্ক ছুঁয়ে আজ তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ডে ভাগ বসালেন রুট।
ছন্দে থাকা রুট গত কয়েক বছর ধরে ভেঙেচূড়ে দিচ্ছেন অনেক রেকর্ড। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার তুলে নিয়েছেন ৪১তম টেস্ট সেঞ্চুরি। অস্ট্রেলিয়ান কিংবদন্তি পন্টিংও ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪১ সেঞ্চুরি করেছেন। টেস্ট ইতিহাসে সেঞ্চুরির রেকর্ডে এটা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। ৫১ সেঞ্চুরি করে এই তালিকায় সবার ওপরে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ঠিক তাঁর পরেই জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার এই তারকা অলরাউন্ডার ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪৫ সেঞ্চুরি করেছেন।
ম্যাচের পরিস্থিতি বুঝে কখন কীভাবে খেলতে হয়, সেটা রুটের ভালোই জানা। সিডনিতে গতকাল শুরু হওয়া অ্যাশেজের পঞ্চম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বেকায়দায় পড়ে ইংল্যান্ড। ৫৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ইংলিশরা উদ্ধার হয় রুট ও হ্যারি ব্রুকের ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে ব্রুকের সঙ্গে ২০৯ বলে ১৬৯ রানের জুটি গড়তে অবদান রাখেন রুট। ব্রুক অবশ্য ১৬ রানের জন্য ১১তম টেস্ট সেঞ্চুরি মিস করেছেন।
শুধু ব্রুকের সঙ্গেই নয়, মিডল-লোয়ার মিডল অর্ডারে আরও দুটি জুটি গড়তে সহায়তা করেছেন রুট। ষষ্ঠ ও সপ্তম উইকেটে জেমি স্মিথ ও উইল জ্যাকসের সঙ্গে ৯৪ ও ৫২ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটিতে রুটের অবদান ছিল অসাধারণ। নবম ব্যাটার হিসেবে আউট হওয়া রুট ২৪২ বলে ১৫ চারে করেছেন ১৬০ রান। ৯৮তম ওভারের প্রথম বলে তাঁকে ফেরান নেসের। একই ওভারের তৃতীয় বলে জশ টাঙকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন নেসের। টস জিতে আগে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড ৯৭.৩ ওভারে ৩৮৪ রানে গুটিয়ে যায়।
সেঞ্চুরিতে শচীনকে টপকাতে আর ১১ সেঞ্চুরি করতে হবে রুটকে। সেঞ্চুরিতে তুলনামূলক পিছিয়ে থাকা রুট রানের রেকর্ডে ঠিক শচীনের পরই অবস্থান করছেন। ১৫৯২১ রান করে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলেছেন ২০০ ম্যাচ। রুট এখন পর্যন্ত ১৬৩ টেস্টে ১৩৯৩৭ রান করেছেন। যদি ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে রান-সেঞ্চুরি দুই রেকর্ডেই রুটের কাছে শচীনকে টপকানো কঠিন কিছু নয়।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১৩ ঘণ্টা আগে