যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে নিজের সই করা জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল দি মারিয়া। আজ নিজের অফিশিয়াল ফেসবুকে সেই সই করা জার্সির ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
শতদ্রু এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে নিয়ে আসেন দি মারিয়ার সতীর্থ বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। গত অক্টোবরে আনেন আরেক ফুটবল কিংবদন্তি ব্রাজিলের রোনালদিনহোকে।

বিসিবি সভাপতি পাপনকে দি মারিয়ার জার্সি পাঠানোর প্রসঙ্গে শতদ্রু আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘দি মারিয়াকে মে মাসে ঢাকায় ও ভারতে আনার পরিকল্পনা করছি। আমি গিয়েছিলাম আর্জেন্টিনায়। আমার হাত দিয়ে পাঠাল, আমি বলে রেখেছিলাম।’
পাপন ছাড়াও আর কার জন্য দি মারিয়া জার্সি পাঠালেন, সেটিও বললেন শতদ্রু, ‘শেখ তন্ময়ের জন্য এনেছি। প্রধানমন্ত্রীকে উনি নিজে এসে হাতে সই করে দেবেন। বাংলাদেশ অধিনায়ক জামালের (ভূঁইয়া) জন্যও দিয়েছেন।’
মার্তিনেজ ও রোনালদিনহো ঢাকায় এলেও বেশিক্ষণ ছিলেন না। তবে এবার দি মারিয়া দেড় দিন থাকবেন জানালেন শতদ্রু, ‘এবার দেড় দিন ঢাকায় থাকবেন (দি মারিয়া)। অনেক কিছুই করব। প্রেস কনফারেন্স করব।’
মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় এসে পাপনের সঙ্গে দেখা করে সই করা জার্সিটা তুলে দেওয়ার পরিকল্পনা শতদ্রুর।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে