
চার-ছক্কার বন্যায় এখন ক্রিকেটের সংজ্ঞাই যে অনেকটা বদলে গেছে। আইপিএল তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০-এর বেশি স্কোর হচ্ছে নিয়মিত। অথচ বাংলাদেশ এখনো স্কোরবোর্ডে ২০০ তুলতেই সংগ্রাম করে। বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শেষে এটা নিয়ে আক্ষেপ করেছেন লিটন দাস।
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছে। সিলেটে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে জিতেছে। একই ভেন্যুতে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে, যেখানে প্রথম দফায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৪.১ ওভারে ১ উইকেটে করে ৬০ রান। দ্বিতীয় দফায় বৃষ্টির বাগড়ায় মূলত খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ।
সিলেটে গতকালের ম্যাচটা একপাশে সরিয়ে রাখলে দেখা যাবে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সাতবার বাংলাদেশ ২০০ পেরিয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২১৫ রান বাংলাদেশ করেছে ২০১৮ নিদহাস ট্রফিতে। কলম্বোর প্রেমাদাসায় সাত বছর আগে সেবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সিলেটে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লিটন এলে দলের বড় ইনিংস তৈরির প্রসঙ্গ এসেছে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা তখন বলেছিলাম (এ বছরের মে মাসে) আমরা শুষ্ক উইকেটে ব্যাটিং করেছিলাম। আরব আমিরাত ব্যাটিং করেছিল ভেজা উইকেটে। ভেজা উইকেটে ব্যাটিং করলে হয়তো ২৫০ রান করতে পারতাম। আজ (গতকাল) দুই দলের জন্যই ছিল সমান। বোলিং করতে পারলে ভালো হতো।’
শ্রীলঙ্কার মাঠে তাদের বিপক্ষে জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু। পরবর্তীতে বাংলাদেশ ঘরের মাঠে দুটি সিরিজ জিতেছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে, যার মধ্যে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ হারার পর মিরপুরের উইকেটের কড়া সমালোচনা করেছে। মিরপুরের চেয়ে সিলেটের উইকেট যে তুলনামূলক স্পোর্টিং, সেটা মানছেন লিটনও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে সিলেট ও চট্টগ্রামে যে আন্তর্জাতিক ম্যাচগুলো হয়, ব্যাটিংবান্ধব উইকেট। আউটফিল্ডও ভালো অনেক। তুলনামূলক মিরপুরে শুধু আমরা না, সবাই সংগ্রাম করে। সিলেটের মাঠ ভালো। খেলেও মজা লাগে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। মরুর দেশে লিটনরা যাবেন এশিয়া কাপ খেলতে। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কী, সেই প্রশ্নের উত্তরে অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো জায়গায় (এশিয়া কাপ) দেখতে চাচ্ছি না আমি। এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই। তাহলেই আপনি জিতবেন।’
৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুই দিন পর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে