
সামাজিক মাধ্যমে আজ চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ মোবারক। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের পাশাপাশি ম্যানচেস্টার সিটিও জানিয়েছে ঈদের শুভেচ্ছা। ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনে ভেদাভেদ ভুলে উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর। অনেকেই সেই মুহূর্ত ক্যামেরায় ধারণ করে ফেসবুকে পোস্ট করছেন।
নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের মতো সাকিব আল হাসানও ঈদ কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ঈদ মুবারক।’ সেই ছবি সাকিব, শিশির এবং তাঁদের দুই মেয়ে আলাইন আল হাসান, ইরাম হাসান ও ছেলে আইজাহ আল হাসান—পরিবারের পাঁচ সদস্যই সেখানে রয়েছেন।

শান্ত, তাসকিনরা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ছুটি পেয়ে ঈদের আনন্দ উপভোগ করলেও ছুটি পাননি বাংলাদেশ নারী ক্রিকেটাররা। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁরা ঈদের আনন্দ উপভোগ করেছেন প্রস্তুতি ক্যাম্পে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জ্যোতি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মুবারক।’
মারুফা আকতার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ‘ঈদের দিন’ ক্যাপশনে পাঁচটি ছবি পোস্ট করেছেন। যার মধ্যে একটিতে মিরপুর শেরেবাংলার সামনে আছেন নারী ক্রিকেটাররা। একটিতে জ্যোতির সঙ্গে ছবি তুলেছেন। কখনোবা ছবি তুলেছেন একা।

মিরপুর শেরেবাংলায় আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান। বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। ১৭ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।
আনুষ্ঠানিকভাবে বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি হিসেবে ৫ ও ৭ এপ্রিল দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। ছয় দলের এই বিশ্বকাপ বাছাইপর্ব হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। বাছাইপর্ব থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি দুই তারকা ফুটবলার হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে