
নিজেদের কিংবদন্তি আন্দ্রে রাসেলের প্রতি সম্মান জানিয়ে তাঁর ১২ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল শুরু হবে ২৮ মার্চ। তার ঠিক চার দিন আগে এই সিদ্ধান্ত জানিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা।
২০১৪ সালে কলকাতায় যোগ দেন রাসেল। ফ্র্যাঞ্চাইজিটির ২০১৪ এবং ২০২৪ সালের আইপিএল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। কলকাতার হয়ে ব্যাটে-বলে সমানতালে নিজেকে মেলে ধরেছিলেন এই ক্যারিবীয় তারকা। ১৩৩ ম্যাচে করেন ২৫৯৩ রান; স্ট্রাইকরেট ১৭৫। এ ছাড়া বল হাতে নেন ১২২ উইকেট। সুনীল নারাইনের পর কলকাতার দ্বিতীয় বোলার হিসেবে আইপিএলে ১০০-এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব তাঁর। ২০১৫ এবং ২০১৯ সালে আইপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রাসেল।
কলকাতার ২০২৪ সালের শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন রাসেল। সেই মৌসুমে ১৮৫ স্ট্রাইকরেটে ব্যাট হাতে এনে দেন ২২২ রান। পাশাপাশি নেন ১৯ উইকেট। গত ৩০ নভেম্বর আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন রাসেল। খেলোয়াড় হিসেবে ইতি টানলেও কলকাতায় নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। দলটির পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করবেন রাসেল।
২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত (২০১৭ বাদে) কেকেআরের হয়ে খেলেছেন রাসেল। এই সময়ে তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য পারফরমার এবং ২০১৪ ও ২০২৪ সালের শিরোপাজয়ী স্কোয়াডের সদস্য। কেকেআরের জার্সিতে ১৩৩ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ২,৫৯৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২২ উইকেট।
ভূমিকা বদলালেও কলকাতার জন্য মানসিকতা বদল হয়নি রাসেলের। তিনি বলেন, ‘এটা আমার মানসিকতায় কোনো পরিবর্তন আনেনি, বরং যাদের সঙ্গে খেলেছি, তাদের কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখছি। দলে ফিরে এসে অভিজ্ঞতা ভাগ করে নিতে পারাটা দারুণ অনুভূতি।’
কলকাতার সিইও ভেঙ্কি মাইশোর বলেন, ‘রাসেলের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। মাঠের পারফরম্যান্স দিয়ে সে আমাদের অনেক আনন্দ দিয়েছে। ১২ নম্বর জার্সিটা তাঁর পরিচয়ের অংশ। রাসেলের প্রতি সম্মান জানাতে এই জার্সিটা অবসরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে