ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের টুর্নামেন্টে খেলতে গিয়ে শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের। তবে তৃতীয় ম্যাচে নিজের জাত চেনালেন বিশ্বসেরা অলরাউন্ডার। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
অনেক দিন পর এমন চেনা রূপে ফিরলেন সাকিব। সব বিভাগে ভালো খেলে গায়ানাকে ম্যাচ জিতিয়েছেন তিনি। তাঁর বোলিং তোপে ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৬ রানে অলআউট হয়েছে নাইট রাইডার্স। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তিন ব্যাটারকে আউট করেছেন তিনি। নিজের প্রথম ওভারে এসে টিম সেইফার্টকে আউট করে শুরুটা করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। এরপর আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে আউটও করেছেন তিনি। দুর্দান্ত ফিল্ডিংয়ে নিকোলাস পুরানকে রানআউটও করেছেন সাকিব। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অলরাউন্ডার সামিত প্যাটেল।
প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে ‘গোল্ডেন ডাক’ মারলেও আজ অসাধারণ ব্যাটিং করেছেন সাকিব। পূর্বের মতো ৪ নম্বর ব্যাটিং পজিশনে নেমে ২৫ বলে ৩৫ রান করেছেন এই অলরাউন্ডার। নারাইনের বলে আউট হওয়ার আগে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন ৪টি চার ও ১টি ছক্কায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রহমতউল্লাহ গুরবাজ। ৬ ছক্কায় ৬০ রান করেন আফগানিস্তানের এই ব্যাটার। শেষ দিকে ওডিন স্মিথের ৭ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে ১৭৩ রান করে গায়ানা।
এমন অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৯ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে তাঁর দল গায়ানা। তিনি দলে যোগ দেওয়ার আগে পয়েন্ট তালিকার সবার নিচে ছিল গায়ানা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে