
অনেক দিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আনুষ্ঠানিকভাবে সেই গুঞ্জনের এখনো সত্যতা পাওয়া যায়নি। কিন্তু এরই মধ্যে নতুন চমক উপহার দিয়েছেন মালিক।
সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন আরেকটি ইনিংস শুরু করেছেন শোয়েব। তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের ব্যাটার। আজ সামাজিক মাধ্যমে নতুন বউয়ের সঙ্গে ছবি দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
শোয়েবের দ্বিতীয় স্ত্রীর নাম সানা জাভেদ। সানা একজন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল। পাকিস্তানি অভিনেত্রীর এটি দ্বিতীয় বিয়ে। আজ দুজনের ছবি দিয়ে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।’
এর আগে ২০১০ সালে সানিয়া-মালিক জুটির বিয়ে হয়েছিল। ২০১৮ সালে তাঁদের ঘর আলো করে এক ছেলে সন্তান আসে। বিয়ের বিষয়টি বুঝতে পেরেই হয়তো গত বুধবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন ভারতের সাবেক টেনিস তারকা।
সানিয়া লিখেছেন, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনকে বেছে নিন। স্থূলতা কঠিন। তেমনি ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনো সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি কঠিনটা বেছে নিতে পারেন। বুদ্ধি দিয়ে বাছাই করুন।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে