দুই দিন আগে ইঙ্গিতে ওয়াসিম আকরামের সমালোচনা করেছিলেন রমিজ রাজা। এবার আর আকার-ইঙ্গিতে নয় সরাসরি সাবেক সতীর্থকে আক্রমণ করে বসলেন তিনি। গতকালকের ম্যাচে আকরামের করা আচরণকে অশোভন বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বাজে পারফরম্যান্সের কারণে আকরামের সমালোচনা করে আসছেন রমিজ। এবারো দলটির পারফরম্যান্স ভালো নয়। পাঁচ ম্যাচে মাত্র ১ জয় পেয়েছে তারা। দলের সর্বশেষ হারটা এসেছে গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে।
ম্যাচে কাছে এসে তরী ডুবে যায় করাচি কিংসের। মাত্র ৩ রানে হেরে যাওয়ায় বোলিং পরামর্শক আকরাম নিজের হতাশা ধরে রাখতে পারেননি। তাই হার নিশ্চিত হতেই ড্রেসিংরুমের সোফায় বসে থাকা কিংবদন্তি প্রথমে একটু পেছনে ছেড়ে দেন নিজের শরীরকে। এরপর ক্ষোভ ও হতাশায় সামনে থাকা সোফায় ফুটবলারদের মতো লাথি মারেন তিনি। এমন দৃশ্য টিভি স্ক্রিনে ধরায় পরায় মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর এই আচরণ নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। তবে চাঁছাছোলা মন্তব্যটি করেছেন পাকিস্তানের সাবেক বোর্ড সভাপতি।
রমিজ বলেছেন, ‘তুমি বাইরে থেকে কোনো কিছু করতে পারবে না। তুমি যাদের নির্বাচন করেছ তোমাকে সেসব খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এসব বিষয় ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে হবে। এমন অঙ্গভঙ্গি শুধু হতাশা বাড়ায়।’
এরপরেই সাবেক সতীর্থর আচরণ নিয়ে খোঁচা দেন রমিজ। সাবেক পিসিবি প্রধান বলেছেন, ‘এটি (সোফায় লাথি মারার দৃশ্য) দেখতে ভালো দেখায় না। যদি তোমার মেজাজ ধরে রাখতে না পারো, বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তাহলে জনসম্মুখে না থাকাই ভালো।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে