ধারাবাহিক ব্যর্থতা পিছু ছাড়ছে না বিরাট কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতেও ১১ রানের বেশি আসেনি কোহলির ব্যাট থেকে। এর আগেই অবশ্য কোহলিকে টি-টোয়েন্টি থেকে বাদ দিতে বলেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তবে কপিলের এমন মন্তব্যের সঙ্গে এক মত নন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এমনকি দলের ভেতরে কী হচ্ছে সে সম্পর্কে কপিলের ধারণা নেই বলেও মন্তব্য করেছেন রোহিত।
কদিন আগে ব্যর্থতার দায়ে কোহলিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কপিল। বলেছিলেন, ‘পরিস্থিতি এখন এমন যে, আপনাকে বাধ্য হয়ে টি-টোয়েন্টিতে কোহলিকে বেঞ্চে বসাতে হবে।’
তবে কপিলের এই কথায় সমর্থন নেই রোহিতের। সতীর্থ কোহলির পাশে দাঁড়িয়ে রোহিত বলেছেন, ‘সে (কপিল) বাইরে থেকে খেলা দেখছে এবং জানে না ভেতরে কী হচ্ছে। আমাদের নিজেদের চিন্তা পদ্ধতি আছে। আমরা নিজেদের দল তৈরি করি এবং এর পেছনে অনেক চিন্তা-ভাবনা জড়িত থাকে। আমরা ছেলেদের পাশে থাকি এবং তাদের সুযোগ দিই। বাইরে থেকে এসব বিষয় বোঝা যাবে না। তাই বাইরে কী হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না, ভেতরে কী হচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’
কোহলির ছন্দ নিয়েও এ সময় কথা বলেছেন রোহিত। ভারত অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘আপনি যদি ছন্দ নিয়ে বলেন, দেখবেন সবাই উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। এতে তার মান কমে যায় না। আমাদের উচিত এসব বিষয় মনে রাখা। একজন খেলোয়াড় কয়েক বছর ধরে ভালো খেলছে। এক বা দুটি সিরিজ খারাপ করলে সে খারাপ খেলোয়াড় হয়ে যায় না। তাই তার অতীতের পারফরম্যান্স এড়িয়ে যাওয়া উচিত হবে না।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে