ত্রুটিপূর্ণ আম্পায়ারিংয়ের ঘটনাগুলো যেন বাংলাদেশের ম্যাচেই ঘটে। বিশেষ করে, আইসিসি ইভেন্টে এসব হয়ে ওঠে সাধারণ ঘটনা। বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে বেশির ভাগ সময় হারতে হয় বাংলাদেশকে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটেছে বিতর্কিত আম্পায়ারিং।
মাহমুদউল্লাহ রিয়াদ কেন লেগ বাইয়ে চার পেলেন না, তাওহিদ হৃদয়ের আউট—বাংলাদেশের ইনিংসের এই দুটি বিষয় নিয়েই বেশি আলোচনা চলছে। শেষ পর্যন্ত ‘লো স্কোরিং থ্রিলারে’ দক্ষিণ আফ্রিকা ৪ রানে জিতেছে। আম্পায়ারিংয়ের সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল-রমিজ রাজারা।
১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ। প্রোটিয়ারা আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট ঘোষণা করেন। সেটা লেগবাইয়ে ৪ রানও হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও যোগ হয়নি স্কোরবোর্ডে। বাংলাদেশ ম্যাচ হারার পর ভক্ত-সমর্থকেরা সামাজিকমাধ্যমে তুমুল সমালোচনা শুরু করেন। ম্যাচ শেষে ক্রিকইনফোর টাইম-আউট অনুষ্ঠানে আলাপ-আলোচনা করেন সঞ্জয় মাঞ্জেরেকার, মরনে মরকেল ও তামিম। মাহমুদউল্লাহর প্রসঙ্গ এলে মাঞ্জেরেকার-মরকেলদের তামিম বলেন, ‘যখন সময় আছে, তখন কয়েক সেকেন্ড অপেক্ষা করে তো দেখতে পারেন বল কোথায় গেল। সেটা কি বাউন্ডারি হলো কি হলো না। যদি ব্যাটার আউট না হন, আর বল তার পায়ে বা অন্য কোথাও লেগে সীমানায় চলে যায়, তবে রান দেওয়া উচিত। যদি আউট না হয়।’
১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ করে ৪ উইকেটে ৯৪ রান। ১৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফ্লিক করতে গেলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হৃদয়। মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে এবারও যোগ হচ্ছে না তাঁর দৌড়ে নেওয়া ১ রান। তবে রিভিউতে দেখা যায়, রাবাদার বল লেগ স্টাম্পে আঘাত হানলে আম্পায়ার্স কলে আউট হয়েছেন হৃদয়। ৩৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারের সাহসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রমিজ রাজা। একই সঙ্গে হৃদয়ের আউট নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘দারুণ ব্যাটিং করছিল সে (হৃদয়)। তবে রাবাদার বলে আম্পায়ার যে আউট দিয়েছে, তা না দিলেও হতো। আম্পায়ার্স কল ছিল এবং অনেক ওপরে লেগেছে বল। লেগ সাইড দিয়ে চলে যাচ্ছিল (বল)। ভাগ্যও মনে হয় বাংলাদেশের পক্ষে কাজ করেনি।’
প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে গতকাল ম্যাচ শেষে কথা বলেছেন হৃদয় নিজেও। তাঁর মতে মাহমুদউল্লাহ ৪ রান পেলে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে আসতে পারত। হৃদয়ের সুরেই যেন সুর মেলালেন তামিম। ক্রিকইনফো টাইম-আউটে মাঞ্জেরেকার-মরকেলদের তামিম বলেন, ‘হয়তো সমর্থক হিসেবে কথা বলছি। তবে আপনি একটু ভাবুন। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল ৪ রান।’
আরও পড়ুন:

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২১ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে